Advertisement
E-Paper

কিলবিল করছে অসংখ্য সাপ, জাপটে রেখেছে রুবিনা দিল্যাককে! শিউরে ওঠার মতো দৃশ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নানা জাতের সাপ তাঁকে আঁকড়ে রেখেছে। রুবিনা শুয়ে আছেন এবং তাঁর মাথা, মুখ, গলা পেঁচিয়ে রেখেছে অসংখ্য সাপ। এই দৃশ্য দেখে গায়ে কাঁটা দিচ্ছে মানুষের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ১৭:২৭
রুবিনাকে দেখে শিউরে উঠছেন মানুষ!

রুবিনাকে দেখে শিউরে উঠছেন মানুষ! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

‘খতরোঁ কে খিলাড়ি’র প্রতিটি সিজ়নই সাড়া ফেলে দর্শকমহলে। ভয়কে জয় করার এই খেলায় বিনোদন জগতের তারকারা যোগ দেন। মৃত্যুভয়ের সঙ্গে পাঞ্জা লড়ে কেউ কেউ জয়ী হন, কেউ আবার এক এক করে খেলা থেকে বেরিয়ে যেতে থাকেন। তবে ‘খতরোঁ কে খিলা়ড়ি ১৫’র একটি ঝলক ভয় ধরিয়েছে নেটাগরিককে।

ঝলকের শুরুতেই দেখা গিয়েছে রুবিনা দিল্যাককে ছেঁকে ধরেছে অসংখ্য সাপ। নানা জাতের সাপ তাঁকে আঁকড়ে রেখেছে। রুবিনা শুয়ে আছেন এবং তাঁর মাথা, মুখ, গলা পেঁচিয়ে রেখেছে অসংখ্য সাপ। এই দৃশ্য দেখে গায়ে কাঁটা দিচ্ছে মানুষের। কেউ কেউ প্রশ্ন তুলছেন, কী ভাবে জীবন নিয়ে এমন খেলায় মাতেন তারকারা? অনেকেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেও রোমাঞ্চপ্রেমীদের বক্তব্য, ‘খতরোঁ খে খিলাড়ি’-তে ঝুঁকিবহুল খেলা থাকলেও আসলে যথেষ্ট নিরাপত্তা থাকে।

ঝলকে কর্ণ ওয়াহিকেও দেখা গিয়েছে। তাঁকে প্লাস্টিকে মুড়ে রাখা হয়েছে। কতক্ষণ বদ্ধ অবস্থায় শ্বাস রাখতে পারেন তিনি, সেটাই যাচাই করা হচ্ছে বলে মনে করছেন দর্শক। জসমিন বসীনকে একটি বিমানের সঙ্গে উল্টো অবস্থায় ঝুলে থাকতে দেখা গিয়েছে। এ ছাড়াও কর্ণবীর মেহরা, ফরহানা ভট্ট, গৌরব খন্না, কর্ণ কুন্দ্রাকেও দেখা গিয়েছে ঝলকে। একটি জায়গায় ওরিকেও ভয় আঁতকে উঠতে দেখা গিয়েছে। প্রতিযোগীরা আতঙ্কিত হলেও হাসিতে ফেটে পড়েন সঞ্চালক রোহিত শেট্টী। তিনিই বরাবর এই রিয়্যালিটি শো-এর সঞ্চালনা করে এসেছেন।

এই সিজনে মোট ১৩ জন প্রতিযোগী যোগ দিচ্ছেন বলে জানা গিয়েছে। অবীকা গোর, শগুন শর্মা, হর্ষ গুজ়রাল, রুহানিকা ধবন, ঋত্বিক ধনজানি, বিশাল আদিত্য সিংহ, অবিনাশ মিশ্রও রয়েছেন এই বারের ‘খতরোঁ কে খিলাড়ি’-তে। ঠিক কবে থেকে শুরু হবে এই রিয়্যালিটি শো, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই নাকি ৪০ দিনের শুটিং হয়ে গিয়েছে। ধাপে ধাপে একজন করে প্রতিযোগী বাদ যান এই রিয়্যালিটি শো থেকে। সূত্রের খবর, সবার প্রথম নাকি বাদ পড়েছেন ওরি। তার পরেই বাদ যান অবীকা গোর।

এই খবরও ছড়িয়ে পড়েছে, একেবারে অন্তিম পর্বে যে তিন জন পৌঁছেছেন, তাঁরা হলেন কর্ণ ওয়াহি, ফরহানা ভট্ট এবং অবিনাশ মিশ্র।

Rubina Dilaik
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy