Advertisement
E-Paper

মহিলাদের থেকে মোটা টাকা চাইছেন রণিত রায়? প্রতারণার অভিযোগ, মুখ খুললেন অভিনেতা

রণিত নাকি মহিলাদের থেকে টাকা চেয়ে বেড়াচ্ছেন। এ বার এমনই অভিযোগ রণিতের বিরুদ্ধে। চোখে পড়তেই সকলকে সাবধান করলেন অভিনেতা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৬ ১৩:৪৮
রণিত রায়।

রণিত রায়। ছবি: সংগৃহীত।

হিন্দি অভিনয়দুনিয়ার জনপ্রিয় মুখ অভিনেতা রণিত রায়। সিনেমা থেকে ধারাবাহিক— যে মাধ্যমে কাজ করেছেন, সাফল্য পেয়েছেন। অভিনয়ের পাশাপাশি নিরাপত্তারক্ষীদের একটি সংস্থা চালান রণিত। একাধিক তারকা দেহরক্ষী নেন তাঁর সংস্থা থেকেই। এ-হেন রণিত নাকি মহিলাদের থেকে টাকা চেয়ে বেড়াচ্ছেন। এ বার এমনই অভিযোগ রণিতের বিরুদ্ধে। চোখে পড়তেই সকলকে সাবধান করলেন অভিনেতা।

সমাজমাধ্যমে নিজের পাতায় রণিত এই প্রতারণা সংক্রান্ত দীর্ঘ একটি পোস্ট করেন। সেখানেই প্রতারকের মেল আইডি-সহ একাধিক তথ্য প্রকাশ্যে এনেছেন। সকলকে সতর্কও করেছেন যে, সাধারণ মানুষের সারল্যের সুযোগ নিয়ে একদল সুযোগসন্ধানী এমন সব অপরাধ করছে! পাশাপাশি রণিত লেখেন, ‘‘আমি দেখলাম, এক ব্যক্তি আমার নাম ব্যবহার করে কিছু মানুষের সঙ্গে, বিশেষ করে মেয়েদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছেন। এমনকি তাঁদের থেকে টাকাও চাইছেন। সংশ্লিষ্ট ব্যক্তি আমার নামে কাজের ‘বুকিং’ পর্যন্ত নিচ্ছেন। প্রত্যেকে সাবধানে থাকুন। ওই প্রতারকের উদ্দেশে আমার বার্তা, পুলিশ খুব শীঘ্রই আপনার কাছে যাচ্ছে।’’

একই সঙ্গে রণিত সকলকে আশ্বস্ত করে লেখেন, তিনি বা তাঁর সহকারী দলের কেউই সমাজমাধ্যমে পরিচিত কোনও মহিলার সঙ্গে যোগোযোগ করে না। তাঁদের থেকে টাকাপয়সা চাওয়া তো প্রশ্নাতীত। রণিত এ-ও জানান, তিনি তারকা, তিনি অন্য কারও থেকে কখনও টাকা চাইবেন না। তাই ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে তাঁর সঙ্গে যেন যোগাযোগ করা হয়, বলেন অভিনেতা।

Ronit Roy Bollywood Actors Fraud Case
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy