Advertisement
E-Paper

‘কিং’ ছবির সেটে কোন বিপদ! কেন শাহরুখের চারপাশে জোরদার করা হল নিরাপত্তা?

শাহরুখের আগামী ছবি ‘কিং’-এর শুটিং সেটে এ বার কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু কেন হঠাৎ এত জোরদার করা হল নিরাপত্তা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ১৮:১৫
Security tightened at Shah Rukh Khan’s King set dgtl

কেন শাহরুখের ছবির সেটে বৃদ্ধি করা হল নিরাপত্তা? ছবি: সংগৃহীত।

লরেন্স বিশ্নোইয়ের থেকে প্রায়ই পর পর হুমকি পান সলমন খান। তাঁর বাড়ি ‘গ্যালাক্সি’ লক্ষ করে গুলিও চালিয়েছে দুষ্কৃতীরা। তাঁর পরিবারকেও দেওয়া হয়েছে একাধিক হুমকি। শুধু সলমন নন। পরিচালক রোহিত শেট্টীর বাড়ির সামনেও চলেছে গুলি। বলিউডে পর পর তারকারা হুমকি পাওয়ার পরে বেড়েছে প্রায় সকলেরই নিরাপত্তা। শাহরুখ খানের নিরাপত্তাও বেড়েছে। যার জন্য গত দু’বছর তিনি জন্মদিনে ভক্তদের সামনে আসেননি। এ বার তাঁর ছবির সেটেও বাড়ল নিরাপত্তা।

শাহরুখের আগামী ছবি ‘কিং’-এর শুটিং সেটে এ বার কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু কেন হঠাৎ এত জোরদার করা হল নিরাপত্তা? সম্প্রতি ছবির সেট থেকে একাধিক ছবি ও ভিডিয়ো ফাঁস হয়ে গিয়েছে। প্রকাশ্যে এসেছে শাহরুখ, দীপিকা ও অভিষেকের ছবি। তার পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

সম্প্রতি ‘কিং’ ছবির সেট থেকে ফাঁস হওয়া ছবি ও ফুটেজ ব্যবহার করে একটি প্রায় ১৫ মিনিটের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে এই ছবি তৈরি করা হয়েছে। এই ঘটনার পরে পরিচালক সিদ্ধার্থ আনন্দ নাকি সেটে নিরাপত্তা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। কলাকুশলীদের বাইরে থেকে কেউ যাতে ছবি বা ভিডিয়ো তুলতে না পারেন, সে দিকে বিশেষ নজর রাখা হচ্ছে। পাশাপাশি, ভক্তদেরও অনুরোধ করা হয়েছে, কোনও ফাঁস হওয়া কনটেন্ট যেন তাঁরা আর ভাগ করে না নেন।

‘কিং’ ছবিতে শাহরুখ খানের পাশাপাশি দেখা যাবে সুহানা খান, অভিষেক বচ্চন এবং দীপিকা পাড়ুকোনকে। ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।

Shah Rukh Khan King
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy