Advertisement
E-Paper

Ronit Roy: এ বছর প্রেমের উদযাপন থেকে দূরেই থাকলেন রণিত, জানেন কার জন্য?

রণিত লিখেছেন, ‘এ বছর আমি প্রেম দিবস পালন করব না। কারণ এমন একজনকে হারিয়েছি যাঁকে আমি খুব ভালবাসি এবং শ্রদ্ধা করি।’

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৪৭
প্রেম দিবস উদ্‌যাপন করলেন না রণিত।

প্রেম দিবস উদ্‌যাপন করলেন না রণিত।

এমনিতে তিনি প্রেমিক মানুষ। দাম্পত্যের বয়স দু’দশক পেরোলেও ভালবাসা এখনও অমলিন। কিন্তু প্রেম দিবসে সেই ভালবাসাকে আলাদা করে উদ্যাপন করবেন না অভিনেতা রণিত রায়। ইনস্টাগ্রামে এই সিদ্ধান্তের কথা নিজেই জানিয়েছেন তিনি।

রণিত লিখেছেন, ‘এ বছর আমি প্রেম দিবস পালন করব না। কারণ এমন একজনকে হারিয়েছি যাঁকে আমি খুব ভালবাসি এবং শ্রদ্ধা করি।’ এর পর প্রিয় জনের উদ্দেশে বাঙালি অভিনেতা লিখেছেন, ‘আপনার কথা খুব মনে পড়ে। সারা জীবন আপনাকে ভালবাসব।’

ভাবছেন, রণিত কোন প্রিয় জনের কথা বলছেন?

উত্তর রয়েছে অভিনেতার ইনস্টাগ্রাম পোস্টেই। নিজের লেখার সঙ্গে রণিত জুড়ে দিয়েছেন একটি ভিডিয়ো। সেখানে বাঁশিতে লতা মঙ্গেশকরের বিখ্যাত গান ‘লাগ যা গলে’-র সুর তুলেছেন তিনি। সরাসরি লতার নাম ব্যবহার না করেও বুঝিয়ে দিয়েছেন প্রয়াত গায়িকার জন্যই তাঁর মন ভারাক্রান্ত। তাই তাঁর গানকে আগলে প্রেম দিবস কাটালেন রণিত।

Ronit Roy Actor Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy