Advertisement
E-Paper

Ranbir Kapoor: শেষ হতে চলেছে পাঁচ বছরের অপেক্ষা, উচ্ছ্বসিত রণবীর

সম্প্রতি ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে নিজের চরিত্র নিয়ে কথা বললেন রণবীর। এই ছবিতেই প্রথম বার প্রেমিকা আলিয়া ভট্টের সঙ্গে কাজ করবেন রণবীর।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৫২
খুশি রণবীর।

খুশি রণবীর।

অপেক্ষার অবসান হতে চলেছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে রণবীর কপূর এবং আলিয়া ভট্ট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি নিয়ে অনুরাগীমহলে প্রশ্ন অনেক। এ বার খানিক রহস্যভেদ করলেন ছবির নায়ক।

সম্প্রতি ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে নিজের চরিত্র নিয়ে কথা বললেন রণবীর। তাঁর কথায়, “পাঁচ বছর ধরে এই ছবি তৈরি করে চলেছি আমরা। এটি একটি অ্যাকশন-ড্রামা ঘরানার ছবি। গল্পের কেন্দ্রে রয়েছে শিবা। পেশায় সে এক ডিস্ক জকি। ওর কিছু বিশেষ অতিপ্রাকৃত ক্ষমতা আছে।” ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করবেন আলিয়া। তাঁর চরিত্রের নাম ঈশা। ইতিমধ্যেই ছবির একটি ঝলক নেটমাধ্যমে প্রকাশ করেছেন নির্মাতারা। সেখানে আলিয়া এবং রণবীরকে একসঙ্গে দেখা যাচ্ছে। এই ছবিতেই প্রথম একসঙ্গে কাজ করছেন তাঁরা। দর্শকদের আশা, বাস্তবের রসায়নের আভাস মিলবে পর্দাতেও।

আলিয়া-রণবীর ছাড়াও এই ছবিতে দেখা যাবে অমিতাভ বচ্চন, নাগার্জুন আক্কিনেনি এবং মৌনী রায়ের মতো তারকাদের।

Ranbir Kapoor Actor Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy