Advertisement
E-Paper

সাইমন না বাপ্পি, কার সঙ্গে জুটি হিট পরীর?

বাংলাদেশের নবীন প্রজন্মের অভিনেতাদের মধ্যে প্রথম সারিতে আছেন সাইমন, বাপ্পি ‌এবং পরীমণি। দু’জন নায়কের সঙ্গে জুটি বেঁধে ইতিমধ্যেই অনেকগুলি ছবি করেছেন পরীমণি। গত অগস্টে মুক্তি পায় লাভার নম্বর ওয়ান। নতুন পরিচালক ফারুক ওমরের পরিচালনায় এই ছবিতে জুটি বেঁধেছেন বাপ্পি-পরী।

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:০৪
বাপ্পি-পরীমণি-সাইমন।

বাপ্পি-পরীমণি-সাইমন।

বাংলাদেশের নবীন প্রজন্মের অভিনেতাদের মধ্যে প্রথম সারিতে আছেন সাইমন, বাপ্পি ‌এবং পরীমণি। দু’জন নায়কের সঙ্গে জুটি বেঁধে ইতিমধ্যেই অনেকগুলি ছবি করেছেন পরীমণি। গত অগস্টে মুক্তি পায় লাভার নম্বর ওয়ান। নতুন পরিচালক ফারুক ওমরের পরিচালনায় এই ছবিতে জুটি বেঁধেছেন বাপ্পি-পরী।

অন্য দিকে, অপূর্ব রানার ‘পুড়ে যাক মন’ ছবিতে দেখা যায় সাইমনের পাশে দেখা যায় পরীকে।

দর্শকদের পছন্দের জুটি হলেও বক্স অফিসে কামাল করতে ব্যর্থ হয় সাইমন-পরী জুটি। দেখা যায়, বক্স অফিসে প্রথম দিনের ব্যবসার নিরিখে ‘পুড়ে যাক মন’ ছবিটিকে কয়েক কদম পিছনে ফেলে দিয়েছে বাপ্পির ‘লাভার নম্বর ওয়ান’। প্রেমিক সাইমনকে পর্দায় হারিয়ে দেন ‘লাভার’ বাপ্পি। সাইমনের ‘মন’-কে পুড়িয়ে দিয়ে পরীর মন জিতে নিয়েছেন এক নম্বর ‘লাভার’ বাপ্পি। কেন না সূত্রের খবর, ইদানিং বাপ্পির সঙ্গে জুটি বাঁধতেই বেশি আগ্রহী পরী। বর্তমানে ‘আপন মানুষ’ ছবিতে কাজ করছেন বাপ্পি-পরী।

এই সংক্রান্ত আরও খবর...

পর্দায় আসছে কুসুম-প্রসেনজিতের ‘শঙ্খচিল’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy