Advertisement
E-Paper

সলমনের খুদে নায়িকা! কলকাতায় অনুষ্ঠানের আগে ছোট্ট আয়তের সঙ্গে নাচ, প্রকাশ্যে ভিডিয়ো

কলকাতায় মঞ্চে ওঠার আগে এক খুদে নায়িকার সঙ্গে নাচের তালিম নিচ্ছিলেন সলমন। প্রকাশ্যে সেই ভিডিয়ো।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৩ ২১:২৫
Image of Salman Khan.

কলকাতা সফরে মামার সঙ্গে এসেছিল ওই খুদে। ছবি: ইনস্টাগ্রাম।

শনিবার ১৩ মে কলকাতায় ‘দাবাং ট্যুর রিলোডেড’ অনুষ্ঠানে আসেন সলমন খান। চার ঘণ্টার অনুষ্ঠানে প্রায় প্রতিটি মুহূর্তে নিজের জলওয়া দেখালেন বছর ৫৭-র যুবক সলমন। টানা দু’ঘণ্টার বেশি সময় মঞ্চ কাঁপালেন ভাইজান। সলমনের সঙ্গে এই অনুষ্ঠানে পারর্ফম করেন সোনাক্ষী সিন্‌হা, পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা, গুরু রানধাওয়ারা। অনুষ্ঠান শেষ মুহূর্ত পর্যন্ত ছিল বিনোদনে ঠাসা। কলকাতাবাসীকে নিরাশ করেননি, বরং সে দিন খোশমেজাজেই দেখা গিয়েছে সলমনকে। মঞ্চে ওঠার আগে তিনি গোটা সময়টা সঙ্গ দিয়েছেন তাঁর খুদে নায়িকাকে।

অনুষ্ঠান শেষে নিজের ভাগ্নির সঙ্গে একটি ভিডিয়ো দেন সলমন। অর্পিতা খান ও আয়ুষ শর্মার মেয়ে আয়ত। বয়স তিন বছর। কলকাতা সফরে মামার সঙ্গে এসেছিল ওই খুদে। মঞ্চে ওঠার আগে মামা সলমনের সঙ্গে পা মিলিয়ে নেচেছে সে। আয়তের সঙ্গে সলমনের মিলও রয়েছে। আসলে মামা, ভাগ্নির একই দিনে জন্ম। গত তিন বছর ধরে আয়াতকে কোলে নিয়ে কেক কাটেন সলমন। এমনিতেই বাচ্চা ভালবাসেন তিনি। আয়াতের প্রতি সলমনের দুর্বলতা অনেকটাই বেশি, তা বোঝা গিয়েছে বিভিন্ন সময়ে।

শনিবার দুপুরে কলকাতায় পা রেখেই সোজা কালীঘাটে যান সলমন। পরনে আকাশি জিন্‌স এবং একই রঙের শার্ট। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বলিউডের ভাইজান। তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মুখ্যমন্ত্রী।

Salman Khan Kolkata bollywood star
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy