Advertisement
E-Paper

গোটা শরীরে নেই একটা সুতোও, ছবির সঙ্গে ইঙ্গিতপূর্ণ বার্তা! একাকিত্ব ঘিরে ধরছে সলমনকে?

প্রেম যেমন এসেছে তাঁর জীবনে, তেমন প্রেম ভেঙেছেও বার বার। বিয়ে নিয়ে কোনও পরিকল্পনা নেই সলমনের। এ বার জানালেন, তিনি একা না কি একাকী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১৬:২০
‘একাকী’ সলমন খান।

‘একাকী’ সলমন খান। ছবি: সংগৃহীত।

বয়স পেরিয়েছে ষাট। বলিউডের চিরযুবক তিনি। জীবনে প্রেম এসেছে বার বার। কিন্তু কখনই থিতু হননি সলমন খান। এক সাক্ষাৎকারে নিজেই স্বীকার করেন যে, তাঁর জীবনে সম্পর্ক ভাঙার জন্য দায়ী তিনি নিজেই। যদিও মাঝে মধ্যেই মডেল ইউলিয়া ভন্তুরের সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা যায় তাঁর। কিন্তু, বিয়ে নিয়ে কোনও পরিকল্পনা নেই সলমনের। এ বার জানালেন তিনি নিঃসঙ্গ ও একাকী। তবে কি একাকিত্ব ঘিরে ধরছে তাঁকে?

সমাজমাধ্যমে অভিনেতা একটি ছবি ভাগ করে নিয়েছেন। শারীরচর্চায় বুঁদ সলমন। পেটের পেশিবহুল খাঁজে জমেছে ঘাম। অনাবৃত শরীরে সোফায় শুয়ে রয়েছেন সলমন। সেখানেই জানান, একা থাকা আর একাকিত্বের মধ্যে পার্থক্য! সলমন ছবিতে লেখেন, “জীবন কাটানোর দুটি উপায়। একটি হল ‘অ্যালোন’ অর্থাৎ স্বেচ্ছায় একা থাকা। অপরটি হল ‘লোনলি’, যার অর্থ একাকিত্ব। অর্থাৎ কেউ তোমার সঙ্গে থাকতে চায় না। এর পর নিজেকেই ঠিক করতে হবে যে, তুমি কোন পথ বেছে নিয়ে বাঁচবে।’’

৬০ বছর বয়সি সলমনের এমন ছবিতে মুগ্ধ নেটাগরিকেরা। তবে এমন লেখায় খানিক উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীদের একাংশ। অন্য দিকে অনেকে বাহবাও দিয়েছেন তাঁকে। এই বয়সেও অভিনেতা এমন ভাবে নিজেকে ভাঙছেন, গড়ছেন দেখে মুগ্ধ তাঁরা। ইদানীং প্রায়ই ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন সলমন। নিজেকে কি সত্যিই একা মনে করছেন তিনি? স্পষ্ট উত্তর পাননি অনুরাগীরা।

Salman Khan Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy