Advertisement
E-Paper

খালি হাতে গোবর তুলছেন, বিশাল গোশালায় স্বামী ভিকিকে নিয়ে হঠাৎ গরুর সেবা করছেন কেন অঙ্কিতা?

বেঙ্গালুরুতে রয়েছে আধ্যাত্মিক গুরু রবিশঙ্করের গোশালা। সেখানে গোসেবা করতে দেখা যায় ভিকি-অঙ্কিতাকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১৫:৩৪
অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈন গোসেবায় নিয়োজিত।

অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈন গোসেবায় নিয়োজিত। ছবি: সংগৃহীত।

দেশের বিভিন্ন ক্ষেত্রের মানুষের অনেকের মধ্যেই গো-প্রীতি লক্ষ করা যায়। বিশেষ করে, দেশের গোবলয় বলে পরিচিত রাজ্যগুলিতে, যেখানে অনেকেই গোশালা তৈরি করে গরুর দেখভাল করে থাকেন। অনেক সময় বিখ্যাত লোকজন সেই সব গোশালা পরিদর্শনে যান এবং গোসেবা করেন। এমনই একটি গোশালায় সম্প্রতি গিয়েছিলেন অঙ্কিতা লোখান্ডে ও তাঁর স্বামী ভিকি জৈন। ভিন্‌ রাজ্যের সেই গোশালায় গিয়ে গরুর পরিচর্যায় ব্যস্ত থাকতে দেখা গিয়েছে তাঁদের।

কর্নাটকের বেঙ্গালুরুতে রয়েছে আধ্যাত্মিক গুরু রবিশঙ্করের গোশালা। সেখানে গোসেবা করতে দেখা গিয়েছে ভিকি-অঙ্কিতাকে। অভিনেত্রী সমাজমাধ্যমে বেশ কিছু ভিডিয়ো পোস্ট করেছেন। এক দিকে, বাছুরদের খাওয়াচ্ছেন। অন্য দিকে, বড় গরুদের পরিচর্যা করছেন। আবার কখনও গোবর পরিষ্কার করতেও দেখা গিয়েছে দম্পতিকে। তারকার তকমা সরিয়ে আর পাঁচ সাধারণ মানুষের মতোই গোসেবায় নিমজ্জিত তাঁরা। গোসেবার এই অভিজ্ঞতা অত্যন্ত শান্তিদায়ক ও আনন্দের জানিয়েছেন অঙ্কিতা। অভিনেত্রীকে এ দিন দেখা যায়, একেবারে পাশের বাড়ির মেয়ের লুকে। স্ত্রীকে পাশে নিয়ে ভিকিও অভিজ্ঞতা ভাগ করে নিয়ে বলেন, “অভিজ্ঞতাটা সত্যিই অসাধারণ ছিল। এর থেকে ভাল অনুভূতি আর কিছু হতেই পারে না। প্রতিটি গরুর আলাদা বিশেষত্ব রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনও গরুই রাগী নয়।”

স্বামীর কথায় সম্মতি জানিয়ে আনন্দ ভাগ করে নেন তিনিও। অঙ্কিতা ও তাঁর স্বামীকে দেখে কেউ কেউ যেমন প্রশংসা করেছেন। আবার একটা অংশ তাঁদের সমালোচনা করে লেখেন, ‘‘এত দিনে আপনারা পাপমুক্ত হলেন।’’

Ankita Lokhande Vicky Jain Ankita Lokhande Vicky Jain
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy