Advertisement
E-Paper

‘ধর্ষণ’ নিয়ে সলমনের রসিকতা! বিপাকে পড়েছিলেন অভিনেতা, কী উপলব্ধি হয়েছিল তাঁর?

সেই সময়ে সলমন ‘সুলতান’ ছবির শুটিং করছেন। কুস্তিগীরের চরিত্রে অভিনয় করেছিলেন বলি তারকা। সেই চরিত্রের জন্য শারীরিক ভাবে পরিশ্রম করতে হয়েছিল তাঁকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৬:৩১
ধর্ষিত মহিলাকে নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েন সলমন!

ধর্ষিত মহিলাকে নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েন সলমন! ছবি: সংগৃহীত।

ধর্ষণ নিয়ে একটি মন্তব্যের জন্য বিতর্কে জড়িয়েছিলেন সলমন খান। ধর্ষণ নিয়ে সেই রসিকতা ভাল ভাবে নেননি অনেকেই। জাতীয় মহিলা কমিশন থেকেও তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছিল। পরে ক্রমশ মন্তব্য করা নিয়ে সতর্ক হয়েছেন তিনি। প্রকাশ্যে সঠিক মন্তব্য করার গুরুত্বও বুঝেছিলেন সলমন।

সেই সময়ে সলমন ‘সুলতান’ ছবির শুটিং করছেন। কুস্তিগীরের চরিত্রে অভিনয় করেছিলেন বলি তারকা। সেই চরিত্রের জন্য শারীরিক ভাবে পরিশ্রম করতে হয়েছিল তাঁকে। এক সাক্ষাৎকারে সলমন মন্তব্য করেছিলেন, শারীরিক পরিশ্রমের পরে এক জন ধর্ষিত মহিলার মতোই তাঁর যন্ত্রণা হয়। এই মন্তব্যের জন্য বিতর্কে জড়িয়েছিলেন সলমন। ‘ধর্ষণ’ নিয়ে রসিকতার জন্য জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, অবিলম্বে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে সলমনকে।

সেই সময়ে এক বিবৃতিতে সলমনের বাবা সেলিম খান বলেছিলেন, “নিঃসন্দেহে, সলমন যা বলেছে, তা ভুল। তবে ওর উদ্দেশ্য খারাপ ছিল না। আমি ওর পরিবার, ওর বন্ধুবান্ধব এবং ওর ভক্তদের হয়ে ক্ষমা চাইছি আপনাদের সকলের কাছে।” ‘সুলতান’ ছবিতে নায়িকা ছিলেন অনুষ্কা শর্মা। তিনি কি সলমনকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছিলেন? উত্তরে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি সলমনকে কিছুটা ভয় পান। সেই সঙ্গে তিনি বলেছিলেন, “আমার সঙ্গে ওঁর তেমন সমীকরণ নয় যে আমি ওঁকে পরামর্শ দেব। তিনি এক জন পূর্ণবয়স্ক ব্যক্তি। তিনি জানেন, তাঁর কী করা উচিত। আমি কাউকে বলতে পারি না, তাঁর কী করা উচিত।”

Advertisement

এই ‘সুলতান’ ছবির শুটিং-এর সময়ে জেনিস সেকিরা নামে এক মহিলা সলমনের সঙ্গে দেখা করেছিলেন। প্রকাশ্যে সংবাদমাধ্যমের সামনে কী ভাবে কথা বলতে হয়, তা নিয়ে উঠতি তারকাদের প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে বলেছিলেন জেনিস। তবে সলমন তেমন প্রতিক্রিয়া দেননি। এক বছর পরে সলমনের তরফ থেকে জেনিসের সঙ্গে যোগাযোগ করা হয়। তখন তিনি জেনিসকে বেশ কয়েকজন উঠতি তারকার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তবে সলমন নিজে কোনও প্রশিক্ষণ নেননি।

Salman Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy