Advertisement
E-Paper

‘সচিনকে ছক্কা মেরে দেখাতে বলবেন?’ প্রকাশ্যে মেজাজ হারালেন কৈলাস খের! কী ঘটেছিল?

শনিবার দিল্লির এক আলোচনাসভায় উপস্থিত ছিলেন কৈলাস। মূলত নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলতেই সেখানে উপস্থিত ছিলেন তিনি। মঞ্চে সঞ্চালিকাও ছিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৪:৫৬
মেজাজ হারালেন কেন কৈলাস?

মেজাজ হারালেন কেন কৈলাস? ছবি: সংগৃহীত।

প্রকাশ্যে মেজাজ হারালেন কৈলাস খের। গানের অনুরোধ শুনেই মনে জমে থাকা ক্ষোভ উগরে দিলেন গায়ক। নিয়ে এলেন সচিন তেন্ডুলকরের উদাহরণ পর্যন্ত। ঠিক কী হয়েছিল?

শনিবার দিল্লির এক আলোচনাসভায় উপস্থিত ছিলেন কৈলাস। মূলত নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলতেই সেখানে উপস্থিত ছিলেন তিনি। মঞ্চে সঞ্চালিকাও ছিলেন। তিনি কৈলাসকে আলোচনার মধ্যেই একটি গান গাওয়ার অনুরোধ করেন। তখনই চটে যান গায়ক এবং একহাত নেন সঞ্চালিকাকে। সেই মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে দিকে দিকে।

গানের অনুরোধ আসতেই কৈলাসের চোখেমুখে ফুটে ওঠে অসন্তোষ। তিনি বলেন, “এই বিষয়টাই আমি বদলাতে চাই। আমার বহু দিনের ইচ্ছে এই বিষয়টা বদলে ফেলার। গায়ক বা সঙ্গীতের সঙ্গে এমন আচরণ যেন না করা হয়। ‘এক লাইন গান গেয়ে দিন, গানের আবহ তৈরি করে দিন’, এমন ভাবে হয় না। এটা ঠিক নয়। চাইছি, এমন অনুরোধই কেউ করবেন না।”

Advertisement

এর পরেই অন্যদের উদাহরণ দিতে শুরু করেন তিনি। কৈলাস বলেন, “আপনারা কি সচিন তেন্ডুলকরকে কখনও বলবেন, একটা ছক্কা মেরে দেখান? কোনও সেনা জওয়ানকে কি বলবেন, একটা গুলি করে দেখান তো? পৃথিবীতে আরও কারও সঙ্গে এমন কেউ করে না।”

বিনোদনের ক্ষেত্রে অযথা শিল্পীদের ‘জোকার’ হিসেবে দেখা বন্ধ হোক, দাবি করেছেন কৈলাস। তাঁর মতে, শিল্পীরা অন্তরের শান্তির জন্য সবটা করেন।

কৈলাসের কণ্ঠে ‘তেরি দিওয়ানি’, ‘আল্লা কে বন্দে’, ‘ইউঁহি চলা চল’, ‘সইয়া’র মতো গান বিপুল ভাবে জনপ্রিয়।

kailash kher
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy