Advertisement
E-Paper

মাথা গড়ের মাঠ, কানে চুলের চাষ! ‘কর্মজীবন শেষ’ মন্তব্যে নিন্দককে সপাট জবাব সামান্থার

বক্স অফিসে সফল হয়নি সদ্য মুক্তি পাওয়া ছবি। তাতেই নাকি কর্মজীবন একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে সামান্থা রুথ প্রভুর। নিজের বিষয়ে এই মন্তব্যের কড়া জবাব দিলেন দক্ষিণী অভিনেত্রী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ ১৭:১৮
Samantha Ruth Prabhu seemingly mocks south Indian producer-director who claimed her career is finished.

তাঁর কর্মজীবন নাকি শেষ! নাম না করেও সমালোচককে কড়া জবাব সামান্থার। ছবি: সংগৃহীত।

দীর্ঘ প্রতীক্ষা ও একাধিক বার পিছোনোর পরে সপ্তাহ খানেক আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘শকুন্তলম’। বক্স অফিসে আশাপ্রদ ফল করতে পারেনি দক্ষিণী পরিচালক গুণশেখর পরিচালিত সামান্থার প্রথম সর্বভারতীয় ছবি। মুক্তি পাওয়ার পরেই বক্স অফিসে প্রায় মুখ থুবড়ে পড়েছে ‘শকুন্তলম’। মুক্তির প্রথম সপ্তাহান্তে বক্স অফিসে ১০ কোটি টাকাও উপার্জন করতে পারেনি ছবি। ‘শকুন্তলম’ ব্যবসায়িক ভাবে ব্যর্থ হওয়ার পরেই সামান্থার দিকে ধেয়ে এসেছে সমালোচনার ঝড়। অভিনেত্রীর কর্মজীবন নাকি একেবারে শেষ হওয়ার মুখে, দিন কয়েক আগেই এমন মন্তব্য করেন দক্ষিণী প্রযোজক-পরিচালক চিট্টিবাবু। এত দিন এ বিষয়ে মুখ খোলেননি ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত অভিনেত্রী। তবে, সম্প্রতি ইনস্টাগ্রামের পাতায় একটি পোস্ট করেছেন তিনি। তা দেখে অনুরাগীদের ধারণা, চিট্টিবাবুর উদ্দেশেই ওই পোস্ট করেছেন অভিনেত্রী।

Samantha Ruth Prabhu seemingly mocks south Indian producer-director who claimed her career is finished.

সমাজমাধ্যমের পাতায় পোস্ট করা স্ক্রিনশটে নাকি দক্ষিণী প্রযোজক-পরিচালককেই নিশানা করেছেন সামান্থা। ছবি: ইনস্টাগ্রাম।

সমাজমাধ্যমের পাতায় গুগলের একটি স্ক্রিনশট পোস্ট করেছেন সামান্থা। গুগলকে সামান্থা প্রশ্ন করেছিলেন, ‘‘কারও কানে এত চুল কী কারণে গজায়?’’ গুগলের উত্তর, ‘‘টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পেলে কানের ভিতরে ও বাইরে চুল গজায়।’’ দক্ষিণী প্রযোজক-পরিচালক চিট্টিবাবুর ছবি দেখলেই বোঝা যায়, তাঁর মাথায় চুল না থাকলেও, দুই কানে চুলের কমতি নেই। তা থেকেই অনুরাগীদের ধারণা, নাম উল্লেখ না করলেও চিট্টিবাবুকেই নিশানা করেই কটাক্ষ করেছেন সামান্থা।

সম্প্রতি এক অনুষ্ঠানে চিট্টিবাবু বলেন, ‘‘সস্তার আবেগ দিয়ে দর্শককে বেশি দিন ভুলিয়ে রাখা যায় না। ‘যশোদা’র প্রচারের পরে ‘শকুন্তলম’-এর প্রচারেও উনি চোখের জল ফেলছিলেন। ছবি ভাল না হলে চোখের জল ফেলে কী হবে!’’ চিট্টিবাবুর দাবি, ‘‘নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পরে জীবনধারণ করার জন্য সামান্থা ‘উ অন্তভা’ গানে নেচেছিলেন। এখন উনি যা কিছুর প্রস্তাব পাচ্ছেন, তাই-ই করছেন।’’ ‘শকুন্তলম’-এর ব্যর্থতা ও সমালোচনার মুখে পড়ে দিন কয়েক আগেই সমাজমাধ্যমের পাতায় একটি ইঙ্গিতবাহী পোস্ট করেছিলেন সামান্থা। একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন, ‘‘তোমার কাজের উপর তোমার অধিকার আছে, কর্মফলের উপর নয়।’’ আপাতত বরুণ ধওয়ানের সঙ্গে ‘সিটাডেল’ ওয়েব সিরিজ়ের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন দক্ষিণী অভিনেত্রী। সম্প্রতি লন্ডনে ‘সিটাডেল’-এর প্রিমিয়ারের উপস্থিত ছিলেন তিনি।

Samantha Ruth Prabhu Shaakuntalam South Indian Film South Indian Actress Box Office
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy