Advertisement
E-Paper

‘সবচেয়ে কঠিন ছ’মাস’, অভিনয় থেকে বিরতির মাঝেই সামান্থার পোস্ট ঘিরে ঘনাচ্ছে রহস্য

গত দু’বছরে সামান্থার কর্ম জীবনে যেমন সাফল্যে এসেছে তেমনই ব্যক্তিগত জীবেন একে পর এক ঝড়ের মুখে পড়েছেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে সামান্থা পোস্ট দেখে ধন্দে তাঁর অনুরাগীরা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ জুলাই ২০২৩ ২২:৪১
Picture of samantha Ruth prabhu

অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ছবি : সংগৃহীত।

সদ্য দক্ষিণী ছবি থেকে পা রেখেছেন বলিউডে। কিন্তু এর মাঝেই একের পর এক ঝড় বয়ে গিয়েছে তাঁর ব্যক্তিগত জীবনে। প্রথমে নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ, তার পর এক কঠিন অসুখে আক্রান্ত হন অভিনেত্রী। রোগের নাম মায়োসাইটিস বা পেশিপ্রদাহ। যদিও এত কিছুর মাঝে কাজের প্রতি দায়বদ্ধতা থাকায় প্রায় বিনা ছুটিতেই একসঙ্গে একটি ছবি ও একটি সিরিজ়ের কাজ চালিয়ে গিয়েছেন। মার্ভেল খ্যাত রুশো ব্রাদার্সের আন্তর্জাতিক সিরিজ় ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণে কাজ করছেন অভিনেত্রী। ওই সিরিজ়ে তাঁর বিপরীতে রয়েছেন বলিউড তারকা বরুণ ধওয়ান। এই প্রথম এত বড় মাপের আন্তর্জাতিক প্রজেক্টের অংশ হতে চলেছেন সামান্থা। পাশাপাশি ছিল তেলুগু ছবি ‘কুশি’। ওই ছবিতে দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী। এর মাঝেই ঘোষণা করেন এক বছরের কর্ম বিরতি নেবেন। তার ঠিক দিন কয়েকের মধ্যে পোস্ট দেন সামান্থা। তাতেই ঘণীভূত হচ্ছে রহস্য।

অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে লেখেন, ‘‘সবচেয়ে বড় এবং সবচেয়ে কঠিন ছয় মাস...শেষ হল অবশেষে।’’ অভিনেত্রীর এমন পোস্ট দেখে উদ্বেগে অনুরাগীরা। তবে অনেকেই মনে করেছেন গত ছয় মাস ধরে যে ভাবে এক মুহূর্ত বিশ্রাম না নিয়ে কাজ করেছেন তিনি সেখান থেকে খানিক বিরতি নিতে হয়ত এই পোস্ট। যদিও এর মধ্যেই মুম্বই বিমানবন্দরে দেখা মিলল অভিনেত্রীর। মুখ ঢাকা মাস্কে, অতি সাধারণ পোশাকেই মায়ানগরীতে এলেন তিনি। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই রোগের চিকিৎসা করাতে আমেরিকায় যাবেন। অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার সাহায্যে নিজেকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে চান তিনি। এমনকি, অভিনয় থেকে বিরতির সিদ্ধান্ত নেওয়ার পর থেকে প্রযোজকদের অগ্রিম টাকাও ফিরিয়ে দিচ্ছেন সামান্থা।

Samantha Ruth Prabhu Bollywood South Indian Actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy