Advertisement
E-Paper

রমজান শুরু হতেই নকল নখ খুলে ফেললেন হিনা, সানা দিলেন কোন বিশেষ পরামর্শ?

হিনা খান, সানা খান থেকে শুরু করে মুনব্বর ফারুকী বছরের প্রথম সেহরির অভিজ্ঞতা ভাগ করে নিলেন সমাজমাধ্যমে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৬
Sana Khan and Hina Khan shared special messages on the first day of Ramdaan

রমজানের প্রথম দিন কী করলেন সানা ও হিনা? ছবি: সংগৃহীত।

শুরু হয়ে গেল রমজান। প্রথম দিনই শুভেচ্ছাবার্তা ছড়িয়ে দিলেন বেশ কয়েক জন তারকা। হিনা খান, সানা খান থেকে শুরু করে মুনব্বর ফারুকী, বছরের প্রথম সেহরির অভিজ্ঞতা ভাগ করে নিলেন সমাজমাধ্যমে।

দীর্ঘ দিন ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন হিনা। বরাবরই ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। রমজান উপলক্ষে হিনা তাই অনুরাগীদের উদ্দেশে শুভেচ্ছাবার্তা ছড়িয়ে দেন। তাঁর কথায়, “আল্লা যেন আপনাদের সব প্রার্থনা গ্রহণ করে। চোখের জল যেন পাপ ধুয়ে দেয়।” রমজান শুরু হওয়ার জন্য একটি বড় কাজও করে ফেলেছেন হিনা। তাঁর হাতে ‘নেল এক্সটেনশন’ (কৃত্রিম উপায় নখের মাপ বৃদ্ধি) করা ছিল। সেইগুলি রমজান উপলক্ষে খুলে ফেলেছেন হিনা। রাত ২.৪৫ মিনিট নাগাদ একটি পোস্টে হিনা লেখেন, “আর দু’ঘণ্টার মধ্যে সেহরি হবে। পরিশ্রম করে হলেও সব নখগুলি তুলে ফেলা গেল শেষ পর্যন্ত।”

সানা খান দীর্ঘ পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন। বলিউড থেকে দূরে সরে গিয়ে তিনি মন দিয়েছেন ধর্মে। মুফতি আলমকে বিয়ে করার পরে বরাবরই তাঁকে ধর্মীয় ভাবে সক্রিয় থাকতে দেখা গিয়েছে। যদিও সানার মতে, তাঁর স্বামী তাঁকে জোর করেননি কোনও কিছুতেই। তিনি নিজেই উপলব্ধি করেছিলেন, এ বার ধর্মে মন দেওয়া উচিত। প্রাক্তন অভিনেত্রী তাঁর পোস্টে লিখেছেন, কেন প্রতিনিয়ত প্রার্থনা করে যাওয়া উচিত। প্রতিদিন প্রার্থনা করার পরামর্শ দিয়েছেন তিনি।

মুনব্বর ফারুকি, শামা সিকন্দরও তাঁদের অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন বিশেষ পোস্টের মাধ্যমে।

Hina Khan Sana Khan Ramjan ramzan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy