Advertisement
E-Paper

Hatyapuri: জটায়ু, তোপসেকে নিয়ে ধাবায় ফেলুদা! কলকাতায় ‘হত্যাপুরী’র শ্যুট শুরু করলেন সন্দীপ

দিল্লি রোডের ধাবায় ক্যামেরার মুখোমুখি ‘থ্রি মাস্কেটিয়ার্স’। নস্টালজিয়ায় গেঁথে থাকা চরিত্রের সঙ্গে কতটা মানানসই ইন্দ্রনীল, আয়ুশ, অভিজিৎ?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০২২ ১৮:১৯
 সন্দীপ রায়।

সন্দীপ রায়।

সব বাধাবিঘ্ন পেরিয়ে অবশেষে শ্যুটিং ফ্লোরে ‘হত্যাপুরী’। সন্দীপ রায়ের পছন্দের নতুন ফেলুদা, তোপসে, জটায়ু-সহ অন্যান্য অভিনেতাদের নিয়েই শুক্রবার শ্যুট শুরু হয়েছে। আনন্দবাজার অনলাইনকে সন্দীপ-পত্নী ললিতা রায় জানিয়েছেন, দিল্লি রোডের একটি ধাবায় ক্যামেরার মুখোমুখি ইন্দ্রনীল সেনগুপ্ত, আয়ুশ দাস, অভিজিৎ গুহ এবং ভরত কল। সন্দীপ-পুত্র সৌরদীপ জানান, প্রথম দিনেই টানা ১৪ ঘণ্টা শ্যুট সেরেছেন পরিচালক।

প্রথম দিনের শ্যুটে কেমন সাজপোশাক ছিল টিম ফেলুদার? বরাবরই সন্দীপের সব ছবির পোশাকের দায়িত্বে থাকেন ললিতা। তাঁর কথায়, ‘‘ফেলুদার পরনে ছিল শার্ট-ট্রাউজার্স। তোপসে টি শার্ট-প্যান্টে ঝকঝকে। লালমোহনবাবু যথারীতি ধুতি-পাঞ্জাবিতে। ভরত সেজেছিলেন ধূসর রঙের সাফারি স্যুটে।’’

১০ তারিখের পর আবার শ্যুট শুরু ১৫ তারিখে। সেট তৈরি করে সব কিছু গুছিয়ে নিতেই মাঝের এই ক’দিনের বিরতি। পুরীতে কবে থেকে শ্যুট শুরু? সৌরদীপের মতে, কলকাতায় শ্যুট শেষ হলে তার পরে সাগরপারে শ্যুটিংয়ের পরিকল্পনা হবে।

শুরু থেকেই ‘হত্যাপুরী’র নিয়ে জট তৈরি হয়েছিল। প্রযোজনা সংস্থা এসভিএফ সরে যাওয়ার পরে এখন শ্যাডো ফিল্মস এবং ফ্লোরিডার ঘোষাল মিডিয়া যৌথ ভাবে ছবিটি প্রযোজনা করবে। সমস্যা মিটতেই ঝরঝরে মেজাজে সত্যজিৎ-পুত্র। অভিনেতারাও উৎসাহে টগবগিয়ে ফুটছেন। প্রথম দিনের শ্যুটে সেই উত্তেজনা ছড়িয়ে গিয়েছিল সবার মধ্যে। সূত্রের খবর, ফ্রেমে টিম ফেলুদাকে ধরতেই নাকি শ্যুটিং স্পটে গুঞ্জন, নতুন অভিনেতাদের দিব্যি মানিয়ে গিয়েছে চরিত্রে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Sandip roy feluda shooting
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy