Advertisement
E-Paper

Sara Ali Khan: দিদি সারার সঙ্গে লেন্সবন্দি ‘সইফিনা’-র দ্বিতীয় সন্তান, প্রকাশ্যে এল ছবি

করিনার কোলের একরত্তির হাত ছুঁয়ে রয়েছেন সারা। সেও অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সইফের জ্যেষ্ঠ কন্যার দিকে।   

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ১২:৫৬
সারা আলি খান।

সারা আলি খান।

দিদি সারা আলি খানের সঙ্গে ছবি তুলল ‘সইফিনা’-র দ্বিতীয় সন্তান জে। করিনা কপূর খানের ফ্যান পেজ থেকে নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ছবি। দেখা যাচ্ছে, সইফ আলি খান এবং করিনার সঙ্গে দাঁড়িয়ে সারা। তিন জনের মুখে হাসি। করিনার কোলের একরত্তির হাত ছুঁয়ে রয়েছেন সারা। সেও অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সইফের জ্যেষ্ঠ কন্যার দিকে।

ফ্যান পেজটির দাবি, করিনার কোলের শিশুটি আসলে তাঁর কনিষ্ঠ পুত্র জে। ছবিটি দিয়ে বিবরণীতে লেখা হয়েছে, ‘সারা আলি খানের সঙ্গে জে।’

জন্মের পর থেকেই প্রচারের আলো থেকে দ্বিতীয় সন্তানকে দূরে রেখেছিলেন সইফ এবং করিনা। তবে কিছু দিন আগে রণধীর কপূরের বাড়ির বাইরে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়ে তার ছবি। আপাতত মা-বাবা এবং দাদা তৈমুরের সঙ্গে মলদ্বীপে ছুটি কাটাচ্ছে জে।

Sara Ali Khan saif ali khan Kareena Kapoor Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy