Advertisement
E-Paper

Sara-Varun: কাকে দেখানোর জন্য বরুণের হাতে হাত রাখলেন সারা? লজ্জায় মুখ লুকিয়ে ফেললেন অভিনেতা

সারা প্রকাশ্যে বরুণকে বললেন, ‘‘এখন তো আমরা একে অপরকে ছুঁতেও পারব।’’

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ মে ২০২১ ১৯:৩০
বরুণ ধবন এবং সারা আলি খান।

বরুণ ধবন এবং সারা আলি খান।

সারার প্রাক্তন প্রেমিকের প্রসঙ্গ তুলে নিজেই লজ্জা পেয়ে গেলেন বরুণ ধবন। সারার কাণ্ডে মুখ লুকিয়ে ফেললেন তিনি। সে রকমই একটি পুরনো ভিডিয়ো সামনে উঠে এল। ফ্যান পেজের সৌজন্যে সেই ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।

‘দ্য কপিল শর্মা’ রিয়েলিটি শো-এ অতিথি হয়ে গিয়েছিলেন সারা আলি খান এবং বরুণ ধবন। উদ্দেশ্য ছিল, ‘কুলি নম্বর ওয়ান’ ছবির প্রচার। কিন্তু ঘটনার মোড় ঘুরল অন্য দিকেই।

ভিডিয়োর শুরুতে দেখা যাচ্ছে, সারা জানাচ্ছেন, যে কোনও জিনিস বিনামূল্যে পেতে ভাল লাগে তাঁর। কখনও কারও সুগন্ধী নিয়ে নিয়েছেন, কখনও বা কারও শৌচালয়ে গিয়ে হাত ধোয়ার সাবান। বরুণ ও কপিল শর্মা তাঁর এই প্রবণতার গল্পে হাসাহাসি করতে লাগলেন। তার পরেই বরুণকে উদ্দেশ্য করে সারা বললেন, ‘‘বরুণ তো আমাকে আমার জুতো নিয়ে কথা শোনায়। বিনামূল্যে পাওয়া জুতোর ছবি ইনস্টাগ্রামে দিই বলে বরুণ হাসাহাসি করে। আর তাই এর পর থেকে জুতোর ছবি দিলেই বরুণকে ট্যাগ করি আমি।’’ বরুণ তার উত্তরে ফাঁস করলেন, বরুণকে উল্লেখ করে ছবি দেওয়ার জন্য কেউ এক জন রেগে যেতেন। কিন্তু তাঁর নাম নিলেন না বরুণ। সারার জবাব, ‘‘ছাড় না। সে দিন তো গিয়েছে। এখন আর রাগ করার মতো কেউ নেই।’’

বরুণ-সারা হাসতে হাসতে হাতে হাত মেলান। কিন্তু তাতে সাধ মিটল না অভিনেত্রীর। বরুণকে আবার তাঁর হাতে হাত মেলাতে বললেন সারা। শুধু তাই নয়, সারা প্রকাশ্যে বরুণকে বললেন, ‘‘এখন তো আমরা একে অপরকে ছুঁতেও পারব।’’ এই মন্তব্যে লজ্জা ধরে রাখতে না পেরে মুখ লুকিয়ে আসন ছেড়ে উঠে গেলেন বরুণ। হাসতে হাসতে ‘সারা’-র নাম নিতে থাকলেন অভিনেতা।

কিন্তু স্পষ্ট হল না, কোন প্রেমিকের কথা বলা হচ্ছিল। সারাকে জড়িয়ে সব থেকে বেশি গুঞ্জন রটেছিল অভিনেতা কার্তিক আরিয়ানের নামে। তালিকায় এমনকি প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতও ছিলেন। কিন্তু এত খোলাখুলি কার্তিকের কথাই বলতে পারেন সারা। তেমনটাই সন্দেহ হল নেটাগরিকদের। তার প্রমাণ রয়েছে মন্তব্য বাক্সেই।

Bollywood varun dhawan Sara Ali Khan Kartik Aaryan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy