Advertisement
E-Paper

ষষ্ঠীর সাজে অন্য লুক-এ নুসরত, শুভশ্রী, সন্দীপ্তা! আপনার প্রিয় কে?

পুজোর আমেজে মজেছেন কলকাতাবাসী। নানা রকম সাজে, নিত্যনতুন পোশাকে ধরা দিচ্ছেন সবাই। কেমন সাজলেন আপনার প্রিয় অভিনেত্রীরা?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২২ ১৭:০৮
ষষ্ঠীর দিন তিন নায়িকা কেমন সাজে সেজে উঠলেন?

ষষ্ঠীর দিন তিন নায়িকা কেমন সাজে সেজে উঠলেন?

পুজো শুরু। যদিও মহালয়ার পর থেকেই মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার হিড়িক। নিত্যনতুন পোশাকে নিজেদের সাজিয়ে তুলছেন সবাই। এই পাঁচটা দিন একটু নিয়মের বাইরে গিয়ে সময় কাটানো। আর একটাই লক্ষ্য এই কয়েক দিন যেন নিজেকে একটু অন্য রকম দেখায়। শনিবার ষষ্ঠী। দেবীর বোধন। আপনাদের প্রিয় নায়িকারাও সেজে উঠেছেন ষষ্ঠীর সাজে।

সারা বছর পশ্চিমী পোশাক পরে ক্লান্ত সবাই। পুজোর এই কয়েক দিন তাই শাড়ি পরলে মন্দ হয় না। শুভশ্রী গঙ্গোপাধ্যায়, নুসরত জাহান, সন্দীপ্তা সেনের সাজে সেই ছোঁয়াই দেখা গেল। প্যাস্টেল রঙের শাড়িতে ধরা দিলেন শুভশ্রী। সকালে বেশ গরম। ষষ্ঠীর দিন সকালে একটু হালকা সাজই ভাল লাগে। অল্প মেকআপ আর প্যাস্টেল রঙের শাড়িতে বেশ অন্য সাজেই ধরা দিলেন অভিনেত্রী।

নুসরতের সাজে অবশ্য বাঙালি ছোঁয়া স্পষ্ট। পরনে কাতান শাড়ি সঙ্গে মানানসই ব্লাউজ আর মাথায় চওড়া সিঁদুর— নুসরতের ষষ্ঠীর সাজ তৈরি। ভারী কানের দুল আর কোনও বাড়তি গয়না নেই।

ষষ্ঠীর দিন সন্দীপ্তা যেন নিজেই মা দুর্গাটি। হালকা সাজ কিন্তু লাল-সবুজ রঙের মিশেলে আদ্যোপান্ত বাঙালি রূপে ধরা দিলেন অভিনেত্রী । বাকি দিনগুলোয় পছন্দের অভিনেত্রীরা কেমন সাজে ধরা দেন, সেটাই এখন দেখার অপেক্ষা।

Nusrat Jahan Subhashree Ganguly Sandipta Sen Tollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy