Advertisement
E-Paper

সায়ন্তিকার নাম করে দলীয় কর্মীদের ব্যক্তিগত তথ্য জানার চেষ্টা? সরাসরি বিজেপিকে তোপ তৃণমূল বিধায়কের

এই মুহূর্তে ভোটপ্রচারে ব্যস্ত তিনি। তার মাঝেই নতুন বিতর্কের শুরু। সায়ন্তিকার দাবি, তাঁর নামে সমাজমাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৪:৫৩
Sayantika Banerjee warns that very fake profile has been created on facebook on her name

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

আসন্ন বিধানসভা নির্বাচনে বরাহনগর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে ভোটপ্রচারে ব্যস্ত তিনি। তার মাঝেই নতুন বিতর্কের শুরু। সায়ন্তিকার দাবি, তাঁর নামে সমাজমাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে। ঠিক কী ঘটেছে?

আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রী তথা তৃণমূল বিধায়কের সঙ্গে। তিনি বলেন, “গত কয়েক দিন ধরেই নজরে পড়েছে বিষয়টা। আমার একটিই ‘ভেরিফায়েড প্রোফাইল’ রয়েছে। আর কিছু নেই। দেখছি, আমার নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে দলীয় কর্মীদের থেকে তাঁদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হচ্ছে।” অভিনেত্রী সরাসরি বিরোধীপক্ষের দিকেই আঙুল তুলেছেন।

সায়ন্তিকা বলেন, “বিজেপির আইটি সেল থেকে তাঁদের তথাকথিত অসভ্যতার ধারা অব্যাহত। আমার নামে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে। সব দলীয় কর্মীদের সঙ্গে কথা বলা হচ্ছে। তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হচ্ছে। অসভ্য, বর্বর বিজেপি। তাঁরা জানেন তাঁরা হারবেন। তাই এই নোংরামি করছেন।” এই জন্য সবাইকে সতর্কবার্তাও দিয়েছেন তিনি। ২০২৪ সালে বিধানসভা উপনির্বাচনে বরাহনগর কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন তৃণমূলের সায়ন্তিকা। এই নির্বাচনেও নিজের জয় নিয়ে আত্মবিশ্বাসী তিনি।

Sayantika Banerjee Tmc Leader Election Campaigns BJP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy