Advertisement
E-Paper

‘ডিয়ার জিন্দেগি’র শুটিংয়ে বড় দুর্ঘটনা এড়ালেন শাহরুখ

বিপদ তো কারও বলে আসে না। সে জন্যই কথাটা ‘অ্যাক্সিডেন্ট’। শাহরুখ-আলিয়াও সম্প্রতি বিপদে পড়েছিলেন ‘ডিয়ার জিন্দেগি’-র শুটিংয়ে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৬ ১৫:১৫
শুটিংয়ে শাহরুখ। ছবি: সংগৃহীত।

শুটিংয়ে শাহরুখ। ছবি: সংগৃহীত।

বিপদ তো কারও বলে আসে না। সে জন্যই কথাটা ‘অ্যাক্সিডেন্ট’। শাহরুখ-আলিয়াও সম্প্রতি বিপদে পড়েছিলেন ‘ডিয়ার জিন্দেগি’-র শুটিংয়ে।

গোয়াতে শুটিং চলাকালীন সাইকেল চালিয়ে শট দিচ্ছিলেন আলিয়া-শাহরুখ। সরু গলিতে বড় বড় ক্যামেরা নিয়ে শুটিং করতে এমনিতেই অসুবিধে হচ্ছিল। হঠাত্ই একটি টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে ওই এলাকায় ঢুকে পড়ে। তারপর শাহরুখ-আলিয়ার সাইকেলের পিছন পিছন জোরে চলতে শুরু করে। কোনও মতে টেম্পোটিকে পাশ দিয়ে দাঁড়িয়ে যায় শাহরুখদের সাইকেল। কিছু দূরে গিয়ে দাঁড়িয়ে যায় টেম্পোও। তবে এ ঘটনায় কেউই আহত হননি।

‘ডিয়ার জিন্দেগি’র প্রোডাকশনের সঙ্গে যুক্ত এক ব্যক্তি বললেন, ‘‘যখনই টেম্পো ব্রেক কষেছে, পরিচালক গৌরি শিন্ডে প্রায় ঝাঁপিয়ে পড়েছিলেন তার ওপর। অভিনেতারা ঠিক আছেন কিনা সেটাই সকলে দেখতে চাইছিলেন। শাহরুখরা অবশ্য হাসতে হাসতেই বেরিয়ে আসেন। ওই শটটা আরও একবার দিতেও চেয়েছিলেন। কিন্তু গৌরী আর কোনও ঝুঁকি নিতে চাননি।’’

আরও পড়ুন, ‘অ্যায় দিল…’-এ ঐশ্বর্যার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন অমিতাভ?

Shah Rukh Khan Alia Bhatt Dear Zindagi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy