Advertisement
E-Paper

আসানসোলে শাহরুখ! ছুঁয়ে দেখতে চান অনুরাগীরা, নিজস্বী তোলার হিড়িক

চুলে পনিটেল, চোখে রোদচশমা, সাদা শার্ট, টাইট জিন্‌স পরে দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ। তাঁকে ঘিরে আসানসোলে নিজস্বী তোলার হিড়িক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মে ২০২৩ ১৮:৩৯
Image of Shahrukh Khan

শাহরুখের দেখা মিলল আসানসোলে,তবে এই শাহরুখ রক্তমাংসের নয়, এটা মোমের শাহরুখ। ছবি: সংগৃহীত।

এই মুহূর্তে ভারতীয় সিনেমায় নজির গড়েছে ‘পাঠান’। এই ছবির মাধ্যমেই চার বছরের বিরতি কাটিয়ে বড় পর্দায় ফেরেন শাহরুখ। অনেকেই প্রশ্ন তুলেছিলেন তাঁর কেরিয়ার নিয়ে। তবে তাঁদের সকলকে এই একটা ছবির মাধ্যমে উত্তর দেন অভিনেতা। এই মুহূর্তে ‘জওয়ান’ ছবির শুটিং করছেন অভিনেতা। সদ্য কাশ্মীর থেকে ফিরছেন। এর মাঝে শাহরুখের দেখা মিলল আসানসোলে। হাতের কাছে শাহরুখকে পেয়ে একেবারে নিজস্বী তোলার হিড়িক। তবে এই শাহরুখ রক্তমাংসের নয়, এটা মোমের শাহরুখ।

চুলে পনিটেল, চোখে রোদচশমা, সাদা শার্ট, টাইট জিন্‌স পরে দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ। একেবারে ‘ঝুমে জো পাঠান’ গানের বিখ্যাত সেই লুকে। তবে সবটাই মোমের তৈরি। কেউ ছুঁয়ে দেখছেন শাহরুখের মূর্তি, কারও চোখে বিস্ময়, কেউ কেউ ব্যস্ত নিজস্বী তুলতে। শাহরুখের মূর্তিটি তৈরি করেছেন আসানসোলের ভাস্কর্যশিল্পী সুশান্ত রায়। যাঁর নিজের একটি ওয়াক্স মিউজিয়াম রয়েছে।

Image of wax statue of Shahrukhan

শাহরুখের মোমের মূর্তিটি ও শিল্পী সুশান্ত রায় । নিজস্ব চিত্র।

ওয়াক্স মিউজিয়ামে অনেকেই শাহরুখ খানের মূর্তি তৈরির দাবি জানিয়েছিলেন। শেষমেশ দাবি পূরণ করল ভাস্কর্যশিল্পী সুশান্ত রায়। তিনি তার জাদুঘরে কিং খান অর্থাৎ শাহরুখ খানের মোমের মূর্তি স্থাপন করেছেন। সুশান্ত রায় জানান, তাঁর জাদুঘরে একটি রেজিস্টার রয়েছে, যেখানে জাদুঘরে আসা দর্শক তাঁদের পছন্দের কথা লিখে যান। সেখানেই তাঁরা জানান, কোন তারকাকে দেখতে চান তাঁরা। শিল্পী জানান, অনেকেই শাখরুখ খানের মূর্তি তৈরির দাবি জানিয়েছিলেন। তিনি বললেন, ‘‘আমি যে প্রতিমাটা নির্মাণ করেছি, সেটি সম্পূর্ণ মোমের তৈরি। কাপড়গুলি আমার মেয়ে স্নেহা তৈরি করেছে।’’

শাহরুখের এই মোমের মূর্তি উদ্বোধন করেন আসানসোলের মহানাগরিক বিধান উপাধ্যায়। শিল্পীর হাতে জাদুতে শাহরুখ যেন বাস্তবের সুপারস্টার হয়ে উঠেছেন। রিল আর রিয়েল লাইফ যেন মিলেমিশে একাকার।

Shahrukh Khan WaxStatue asansole
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy