Advertisement
E-Paper

Suhana Khan: আরিয়ান জামিন পেতেই হ্যালোইন পার্টিতে ব্যস্ত সুহানা

নিউইয়র্কে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করছেন সুহানা। ইতিমধ্যে একাধিক নাটক এবং স্বল্পদৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেছেন তিনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ১৮:০৯
দাদা জামিন পেতেই আনন্দে পার্টি বোনের

দাদা জামিন পেতেই আনন্দে পার্টি বোনের

দাদা জেল থেকে বাড়ি ফিরেছেন। ছোট ভাই আনন্দে আত্মহারা। মা-বাবা প্রশান্তির ঘুম দিয়েছেন রাতে। এ বার শান্তিতে রাত জাগতে পারবেন সুহানা খান। দাদা আরিয়ান খান জামিন পাওয়ার পরেই হ্যালোইন পার্টিতে মাতলেন তারকা-সন্তান।

শীত আসার আগে হ্যালোইন উৎসবে মেতে ওঠে আমেরিকা, ইংল্যান্ডের মতো দেশগুলি। অক্টোবরের শেষে ভুতুড়ে আবহে সাজানো হয় শহর থেকে গ্রাম। আপাতত সেই দেশই 'বাদশা'-কন্যার ঠিকানা। তাই দেশের সঙ্গে মিলিয়ে বেশ ধরেছেন সুহানা। ভুতুড়ে অনুষঙ্গের পার্টিতে মেতে উঠেছেন আরিয়ানের বোন।

তাঁর কেবল একটি ছবিই প্রকাশ পেয়েছে ইনস্টাগ্রামে। সুহানার এক বান্ধবী তাঁদের ছবি দিয়েছেন। ছবির নীচের মন্তব্য বাক্সে সুহানা সেই বান্ধবীকে ভালবাসাও জানিয়েছেন।

বান্ধবীকে ভালবাসা জানালেন সুহানা

বান্ধবীকে ভালবাসা জানালেন সুহানা

নিউইয়র্কে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করছেন সুহানা। ইতিমধ্যে একাধিক নাটক এবং স্বল্পদৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেছেন তিনি। এর আগে তারকা-কন্যা জানিয়েছিলেন, তিনি অভিনয় করতে চান। কিন্তু পড়াশোনা শেষ না করা পর্যন্ত সে দিকে পা বাড়ানোয় নিষেধাজ্ঞা বাবার। তাই এখনও পর্যন্ত সে অর্থে ‘অভিনেত্রী’ হয়ে ওঠেননি ‘পড়ুয়া’ সুহানা।

গত বৃহস্পতিবার জামিন পেয়েছেন আরিয়ান। শনিবার আর্থার রোড জেল থেকে বাড়ি ফিরেছেন ২৩ বছরের তারকা-সন্তান। পরিবারের ঘনিষ্ঠ সূত্রে খবর, দাদা বাড়ি ফেরার পর সুহানা নিউইয়র্ক থেকে ভিডিয়ো কল করে দাদাকে স্বাগত জানিয়েছেন। কথা বলতে গিয়ে নাকি কেঁদেও ফেলেছেন। একইসঙ্গে শোনা যাচ্ছে, শাহরুখের জন্মদিন (২ নভেম্বর) পালন করতে দেশে ফিরবেন সুহানা।

Suhana Khan Aryan Khan Halloween Shah Rukh Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy