Advertisement
E-Paper

ঠিক যেন মালাইকা! শাহরুখ-কন্যা সুহানাকে দেখা মাত্র এমন কেন বললেন নেটাগরিকরা

আর ক'টা দিনের অপেক্ষা। খুব শীঘ্রই বলিউডে অভিষেক ঘটতে চলেছে সুহানা খানের। তার আগেই মালাইকার সঙ্গে তুলনা শাহরুখ-কন্যার।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ ১৩:১৯
মালাইকার সঙ্গে তুলনা সুহানার।

মালাইকার সঙ্গে তুলনা সুহানার। ছবি: সংগৃহীত।

জ়োয়া আখতারের ছবিতে হাতেখড়ি হচ্ছে সুহানা খানের। আর্চিজ় কমিক্‌সের দেশীয় পর্দা-সংস্করণ ‘দ্য আর্চিজ়’ মুক্তি পাবে নেটফ্লিক্সে। সেখানেই দেখা যাবে শাহরুখ-কন্যা সুহানাকে। সদ্য শেষ হয়েছে ছবির শুটিং। পরিচালক নিজেই জানিয়েছেন সে কথা। ‘আর্চিজ়’-এর গোটা টিম শেষ দিনের শুটিং-এ কেক কেটে উদ্‌যাপনও করেছিল। কিন্তু, শুটিং শেষের পার্টি বাকি ছিল। মঙ্গলবার সেই উপলক্ষে এক পার্টির আয়োজন করেন জ়োয়া। সেখানেই লাল আঁটসাঁট পোশাকে, হাই হিলে দেখা গেল সুহানাকে। গাড়ি থেকে সুহানা নামার সঙ্গে সঙ্গে আলোকচিত্রীদের ক্যমেরার ঝলকানি। হাসিমুখে পোজ় দিলেন শাহরুখ-কন্যা। নিমেষে ছড়িয়ে পড়ল সেই ভিডিয়ো। গাড়ি থেকে নেমে অনুষ্ঠানকক্ষে যাওয়ার সময় সুহানার হাঁটাচলা দেখে মালাইকার অরোরার সঙ্গে তুলনা করলেন অনেকে।

এমনিতেই নিত্যদিন নেটপাড়ায় কটাক্ষের মুখে পড়তে হয় মালাইকাকে। তাঁর হাঁটাচলা অন্যতম চর্চিত বিষয়। এ বার সুহানার চলন দেখে নেটাগরিকরা তুলনা টানলেন মালাইকার সঙ্গে। কেউ লিখেছেন, ‘‘মালাইকার আরোরা পার্ট ২’’, কারও মতে, ‘‘মালাইকা আরোরা দ্বিতীয় সংস্করণ খুব শীঘ্রই আসতে চলেছে।’’ এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন সময় নানা কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। সেই নিয়ে বেশ কয়েক বার ক্ষোভপ্রকাশও করেছেন তিনি। কিন্তু তাতে যে কোনও ফল হয়নি, এই নতুন কটাক্ষ তার প্রমাণ।

Suhana Khan Malaika Arora The Archies Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy