Advertisement
E-Paper

ছবির প্রচারে গিয়ে অনুরাগীদের ভিড়ে সমস্যায় শাহিদ, মাঝ-অনুষ্ঠান থেকেই মঞ্চ ছাড়লেন নায়ক?

অভিনেতা শাহিদ কপূর নিজের ছবির গানমুক্তির অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে উপস্থিত হয়েছিল অনেকেই। এসেছিল শাহিদের বেশ কিছু অনুরাগীও। সেখান থেকেই যত সমস্যার সূত্রপাত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৭
কেন মঞ্চ ছাড়েন শাহিদ কপূর?

কেন মঞ্চ ছাড়েন শাহিদ কপূর? ছবি: সংগৃহীত।

একের পর এক ঘটনা ঘটেই চলেছে। প্রিয় অভিনেতাদের হাতের নাগালে পেলে এক বার ছুঁয়ে দেখতে ইচ্ছা করে সবার। কিন্তু শেষ কয়েক মাসে এমন বেশ কিছু ঘটনা ঘটেছে যাতে বিরক্ত অনেকেই। সম্প্রতি, ‘ও রোমিয়ো’র একটি অনুষ্ঠান থেকে মাঝ পথেই বেরিয়ে যান অভিনেতা শাহিদ কপূর। কী ঘটেছে?

অভিনেতা ছবির গানপ্রকাশের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে উপস্থিত হয়েছিল অনেকেই। এসেছিল শাহিদের বেশ কিছু অনুরাগীও। সেখান থেকেই যত সমস্যার সূত্রপাত। আচমকাই মঞ্চে উঠে পড়ে শাহিদের একদল অনুরাগী। যাতে পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। শেষে বাধ্য হয়ে মঞ্চ ছাড়েন অভিনেতা। অনেকে ভেবেছিলেন রেগেই মঞ্চ ছেড়েছেন নায়ক। কিন্তু পরে অবশ্য আবার আসেন শাহিদ। ওই ঘটনার পরে সঙ্গে সঙ্গে ভিড় সামাল দেয় নিরাপত্তারক্ষীরা। অনুরাগীদের নামানো হয় মঞ্চ থেকে। পরিস্থিতি স্বাভাবিক হলে নায়ক আবার ফেরেন মঞ্চে।

এই ঘটনা নতুন নয়। গত কয়েক মাসে একাধিক বার এমন সমস্যায় পড়তে হয়েছে তারকাদের। অভিনেত্রী নিধি আগরওয়াল ছবির প্রচার সেরে বেরোনোর সময় রীতিমতো অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন। কিছু দিন আগে অভিনেতা রাম চরণ তাঁর সদ্যোজাতদের হাসপাতালে দেখতে গিয়ে ঢুকতেই পারছিলেন না, এমন ভাবে ঘিরে ধরেছিল সবাই। বার বার এই ধরনের ঘটনা তারকাদের একাংশকে বেশ চিন্তায়ই ফেলেছে।

Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy