ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই আবহে আমেরিকাকে ‘আরও অনেক চমক’ দেখানোর হুঁশিয়ারি দিল ইরান। মঙ্গলবার মধ্যরাতে (ভারতীয় সময় অনুসারে) ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি সমাজমাধ্যমে একটি পোস্ট করে লেখেন, “আমরা অনেক জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করেছি। যুদ্ধে ফিরলে সেগুলি আমাদের আরও অনেক চমক দেখাতে সাহায্য করবে।”
আরাঘচি সমাজমাধ্যমের ওই পোস্টে দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে কয়েক কোটি টাকা মূল্যের প্রায় ডজনখানেক যুদ্ধবিমান খুইয়েছে আমেরিকা। মার্কিন কংগ্রেসও বিষয়টি স্বীকার করে নিয়েছে বলে জানিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী। এই সূত্রে মার্কিন সেনার এফ-৩৫ বিমান গুলি করে নামানোর প্রসঙ্গও উত্থাপন করেন তিনি।
আরও পড়ুন:
মঙ্গলবারই ট্রাম্প রীতিমতো সময়সীমা বেঁধে দিয়ে ইরানে নতুন করে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর ইঙ্গিত, চলমান শান্তি-আলোচনা ব্যর্থ হলে আগামী কয়েক দিনের মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ করা হবে। ইরানে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা যে করা হয়ে গিয়েছে, তা বিগত কয়েক দিনে বার বার বুঝিয়ে দিয়েছেন ট্রাম্প। তবে পরিকল্পনার পরেও এখনও পর্যন্ত হামলার পথে হাঁটেনি আমেরিকা। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, “দু’-তিন দিনের মধ্যে... শুক্রবার বা শনিবার কিংবা আগামী সপ্তাহের শুরুতেই ইরানের বিরুদ্ধে হামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’’
মঙ্গলবারই ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার পরিকল্পনা ছিল আমেরিকার। কিন্তু শেষ মুহূর্তে সেই পরিকল্পনা স্থগিতের সিদ্ধান্ত নেন ট্রাম্প। তিনি জানান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রনেতারা তাঁকে অনুরোধ করেছিলেন এখনই হামলা না-করার জন্য। তাঁদের সঙ্গে কথা বলে ট্রাম্প আশ্বস্ত হয়েছেন যে আলোচনার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার সম্ভাবনা এখনও রয়েছে। সেই কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের।
তবে আমেরিকা সত্যিই হামলা চালালে, তারাও যে ‘চমক’ দেখানোর জন্য প্রস্তুত, তা জানিয়ে দিল ইরান।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
০৮:১০
রবিবারই চুক্তি স্বাক্ষর? ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে ইরানের রাস্তায় বিক্ষোভ, জমায়েত! কী করবে তেহরান? হরমুজ় নিয়েও জল্পনা -
১৮:২২
২৪ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত হবে শান্তিচুক্তি! শাহবাজ় শরিফের দাবির মাঝেই আবার লেবাননে বিমানহানা চালাল ইজ়রায়েল -
ইরানকে সমঝোতার জন্য পাঁচটি প্রস্তাব দিয়েছেন ট্রাম্প, রাজি মোজতবাও? হরমুজ়, পরমাণু চুক্তি-সহ তালিকায় আর কী
-
‘ইঞ্জিনরুম লক্ষ্য করে পর পর ক্ষেপণাস্ত্র ছুড়েছি’! ভারতীয় নাবিকবাহী জাহাজে তৃতীয় হামলার পর বিবৃতি আমেরিকার
-
সোভিয়েত পতনে ৬০০ কেজি পরমাণু বোমার ‘মশলা’ নিয়ে চম্পট! ৩২ বছর পর পারস্যে চলবে ‘প্রজেক্ট স্যাফায়ার’?