Advertisement
E-Paper

উদয়কে চুমু খাওয়ার মাশুল দিতে হচ্ছে শমিতাকে? যার পর কঠিন সিদ্ধান্ত নায়িকার

ইদানীং অন্তরঙ্গ দৃশ্য বা চুম্বনদৃশ্য খুব সহজ ব্যাপার হলেও দু’দশক আগে পর্দায় অনেক অভিনেত্রীই এ সব দৃশ্যে স্বচ্ছন্দ হতেন না। কটাক্ষের শিকার হয়েছিলেন শমিতাও।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩১
Shamita Shetty’s Hot Long Smooch With Uday Chopra In Mohabbatein

প্রথম ছবিতে সহ-অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে তাঁর চুম্বনদৃশ্য দেখে গম্ভীর হয়ে যান শমিতার বাবা, অনেক দিন কথা বলেননি মেয়ের সঙ্গে। —ফাইল চিত্র

পর্দায় চুমু খেয়ে পরিবারের সঙ্গে অশান্তিতে জড়িয়েছেন অনেক তারকাই। শিল্পা শেট্টির ছোট বোন শমিতা শেট্টির সঙ্গেও সেই ঘটনা ঘটে। বলিউড ইন্ডাস্ট্রিতে তাঁর অভিষেক হয়েছিল ২০০০ সালে।

‘মহব্বতেঁ’ ছবি দিয়ে পর্দায় এসেছিলেন শমিতা। এই ছবির একটি ঘনিষ্ঠ দৃশ্যের জন্যেই বাবার সঙ্গে কথা বন্ধ হয়ে গিয়েছিল অভিনেত্রীর। ‘জেহর’ অভিনেত্রী সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানালেন, প্রথম ছবিতে সহ-অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে তাঁর চুম্বনদৃশ্য দেখে গম্ভীর হয়ে যান তাঁর বাবা। অনেক দিন কথা বলেননি মেয়ের সঙ্গে।

শমিতার কথায়, “স্পষ্ট মনে আছে, বাবা আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন ওই একটি চুম্বনের কারণে। এক মাস আমার সঙ্গে কথা বলেননি তিনি। আমি বাবার খুব কাছের ছিলাম বলে এই ঘটনায় মুষড়ে পড়েছিলাম। ”

অভিনেত্রী আরও বলেন, “সময়ের সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রিতে এটা জলভাত হয়ে যায়। বাবাও বুঝতে পারেন সব। কিন্তু পর্দায় আমি আর কখনও কাউকে চুম্বন করিনি।”

ইদানীং অন্তরঙ্গ দৃশ্য বা চুম্বনদৃশ্য খুব সহজ ব্যাপার হলেও দু’দশক আগে পর্দায় অনেক অভিনেত্রীই এ সব দৃশ্যে স্বচ্ছন্দ হতেন না। অনেকের কাছেই এটা একটা নিষিদ্ধ ব্যাপার ছিল তখন।

উদয়কে চুমু খেয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন শমিতা। সেই প্রসঙ্গে জানান, তাঁর দিদি শিল্পা তাঁকে শিখিয়েছেন, এ সব নিয়ে অভিযোগ করার বা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই।

‘বিগ বস ১৫’ শমিতাকে জনপ্রিয়তা এনে দেয়। তাঁর দৃঢ় ব্যক্তিত্ব ও প্রতিবাদী ভাবমূর্তির জন্য অনেকেরই প্রিয় তিনি।

Shamita Shetty Uday Chopra kissing scene
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy