Advertisement
E-Paper

মেয়ের ভিন্‌ধর্মে বিয়ে নিয়ে আপত্তি ছিল পরিবারের? সোনাক্ষী-জ়াহিরকে নিয়ে মুখ খুললেন শত্রুঘ্ন সিন্‌হা

সিন্হা পরিবার থাকে যে বাড়িতে, তার নাম ‘রামায়ণ’। শোনা যায়, ধর্ম নিয়ে তাঁরা প্রত্যেকেই বেশ গোঁড়া। তাই জ়াহিরের সঙ্গে বিয়েতে আপত্তি ছিল তাঁদের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১৭:১৫
সোনাক্ষী-জ়াহিরের বিয়ে নিয়ে মুখ খুললেন শত্রুঘ্ন!

সোনাক্ষী-জ়াহিরের বিয়ে নিয়ে মুখ খুললেন শত্রুঘ্ন! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভিন্‌ধর্মে বিয়ে করে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল সোনাক্ষী সিন্‌হাকে। শোনা যায়, অভিনেত্রীর বাবা শত্রুঘ্ন সিন্হা ও পরিবারের বিয়েতে মোটেই মত ছিল না। অবশেষে সোনাক্ষী ও জ়াহির ইকবালের বিয়ে নিয়ে মুখ খুললেন শত্রুঘ্ন নিজেই।

সিন্হা পরিবার থাকে যে বাড়িতে, তার নাম ‘রামায়ণ’। শোনা যায়, ধর্ম নিয়ে তাঁরা প্রত্যেকেই বেশ গোঁড়া। তাই জ়াহিরের সঙ্গে বিয়েতে আপত্তি ছিল তাঁদের। এই প্রসঙ্গে শত্রুঘ্ন সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, “সব একদম ঠিকঠাক আছে। সোনাক্ষীর বিয়ে হয়ে গিয়েছে আর ওরা দু’জন সত্যিই একে অন্যের জন্যই তৈরি হয়েছে। ওর স্বামী অর্থাৎ জ়াহির আর ওকে দেখে সত্যিই ‘মেড ফর ইচ আদার’ মনে হয়।”

মেয়ের বিয়ে নিয়ে কি তাঁর সত্যিই আপত্তি ছিল প্রথম দিকে? সেই প্রসঙ্গে বর্ষীয়ান অভিনেতা তথা রাজনীতিবিদ বলেন, “সবচেয়ে বড় কথা হল, আমরা বেআইনি কিছু করিনি এবং এমন কিছু করা হয়নি যা সংবিধান-বিরুদ্ধ। বাচ্চারা ছোট। তবে তারা প্রাপ্তবয়স্কও। ওরা যদি খুশি থাকে, তা হলেই সব ঠিক আছে। কথায় বলে, ‘মিঞাঁ-বিবি রাজ়ি, তো কেয়া করেগা কাজ়ি?’ আমি ওদের সমর্থন করি। ওদের জন্য শক্ত ঢাল হয়ে থাকব।”

সাত বছর সম্পর্কে থাকার পরে বিয়ে করেছিলেন সোনাক্ষী ও জ়াহির। শোনা যায়, বিয়ের জন্য বাড়ির লোকজনকে রাজি করাতেই অনেকটা সময় লেগে গিয়েছিল তাঁদের। শেষে নিজের বাড়িতেই আইনি মতে বিয়ে সেরেছিলেন সোনাক্ষী ও জ়াহির। সেখানে ছিল না কোনও ধর্মীয় আচার। বিয়ের পরে প্রীতিভোজের আসর বসেছিল রাজকীয় কায়দায়।

Sonakshi Sinha Zaheer Iqbal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy