Advertisement
E-Paper

‘আমাদের ধর্ম ভিন্ন, বয়সের ব্যবধান রয়েছে’, নিকের সঙ্গে দূরত্ব বাড়ছে? বিচ্ছেদ নিয়ে কী জানালেন প্রিয়ঙ্কা?

অস্কারের অনুষ্ঠানেও একসঙ্গে দেখা গিয়েছিল প্রিয়ঙ্কা ও নিককে। কিন্তু তার মধ্যেও খবর ছড়ায়, তাঁদের মধ্যে নাকি বিচ্ছেদের বীজ বপন হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১৩:৩৬
এ বার বিচ্ছেদের পথে প্রিয়ঙ্কা ও নিক?

এ বার বিচ্ছেদের পথে প্রিয়ঙ্কা ও নিক? ছবি: সংগৃহীত।

বলিউড থেকে হলিউড, তাঁরা ‘পাওয়ার কাপল’ হিসাবে পরিচিত। কিন্তু গত কয়েক মাস ধরে তাঁদের মধ্যে নাকি দূরত্ব তৈরি হচ্ছে। পরস্পরের প্রেমে একসময় ডুবে থাকলেও, এ বার নাকি মাঝখানে তৈরি হচ্ছে বড় দেওয়াল। এমনই গুঞ্জন প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাসকে নিয়ে। অবশেষে সেই গুঞ্জনে মুখ খুলেছেন ‘দেশি গার্ল’।

অস্কারের অনুষ্ঠানেও একসঙ্গে দেখা গিয়েছিল প্রিয়ঙ্কা ও নিককে। কিন্তু তার মধ্যেও খবর ছড়ায়, নিক-প্রিয়ঙ্কার মধ্যে নাকি বিচ্ছেদের বীজ বপন হয়েছে। সত্যিই কি তা-ই? সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছেন প্রিয়ঙ্কা নিজেই। স্পষ্ট করে দিয়েছেন, তিনি ও নিক দিব্যি আছেন। সম্পর্কও অটুট রয়েছে। বরং প্রিয়ঙ্কা পাল্টা প্রশ্ন তুলেছেন, কে বা কারা এমন ভুয়ো গুঞ্জন ছড়িয়ে দিচ্ছেন? তাঁদের উদ্দেশ্যই বা কী?

এসএস রাজামৌলীর ‘বারাণসী’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত প্রিয়ঙ্কা এখন। বর্তমানে তিনি দক্ষিণ ভারতে শুটিং করছেন। সেখানেই এক সাক্ষাৎকারে অভিনেত্রী স্পষ্ট বলেন, “নিক ও আমি, দু’জনেই খুব ভাল আছি। আমরা খুব সুন্দর ভাবে নিজেদের জীবনটা এগিয়ে নিয়ে যাচ্ছি। বাইরের এ সব গুঞ্জনে আমরা কান দিই না। কিন্তু গত কয়েক দিন ধরে আমি শুনছি, আমার স্বামীর সঙ্গে আমার নাকি বিচ্ছেদ হচ্ছে!”

এর পরেই প্রিয়ঙ্কা পাল্টা প্রশ্ন তোলেন? “মানুষ কি চায় যে, আমাদের বিয়েটা ভেঙে যাক? কেন এমন ধরনের গুঞ্জন বার বার ছড়িয়ে দেওয়া হয়? আমি সত্যিই বুঝতে পারি না।” প্রিয়ঙ্কা ও নিক দু’জনে দুই ভিন্ন সংস্কৃতির মানুষ। অভিনেত্রী বলেন, “আমরা দুই দেশের মানুষ। আমাদের ধর্ম ভিন্ন, আমাদের বয়সের ব্যবধান রয়েছে। এই জন্যই হয়তো মানুষ এ সব কথা বলে। কিন্তু গত ৮ বছর ধরে আমরা খুবই ভাল আছি। ছ’মাস পরস্পরকে চেনার পরেই আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। ওর সঙ্গে দেখা হওয়ার পরেই বুঝেছিলাম, ও-ই আমার জন্য সঠিক মানুষ। তাই ওকে আমি বিয়ে করেছি।” তাই ভুয়ো গুঞ্জন নিয়ে মাথা ঘামাতে নারাজ প্রিয়ঙ্কা ও নিক।

Priyanka Chopra Nick Jonas
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy