Advertisement
E-Paper

‘সব রাজনৈতিক দলের মানুষ বাবাকে শ্রদ্ধা জানাতে শ্মশানে এসেছেন’! দাহকার্যের আগে জানালেন শুভ্রজিৎ

দীর্ঘ দিন ধরে বিছানায় শয্যাশায়ী ছিলেন অভিনেতার বাবা। মিশুকে স্বভাবের ছিলেন, পাড়ার সকলের সঙ্গে খুবই ভাল ভাব ছিল তাঁর, দাবি শুভ্রজিতের।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১২:৫৬
পিতৃহারা শুভ্রজিৎ দত্ত।

পিতৃহারা শুভ্রজিৎ দত্ত। ছবি: ফেসবুক।

শুক্রবার পিতৃবিয়োগ ঘটেছে অভিনেতা শুভ্রজিৎ দত্তের। আনন্দবাজার ডট কম-কে তিনি জানিয়েছেন, তাঁর বাবা পশুপতি দত্ত দীর্ঘ দিন ধরে পারকিনসন্স রোগে ভুগছিলেন। ২০১৯ সাল থেকে শয্যাশায়ী ছিলেন। বয়স হয়েছিল ৮৯ বছর।

হাসপাতালে ভর্তি ছিলেন তাঁর বাবা, জানিয়েছেন শুভ্রজিৎ। “বাবা বারবার নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছিলেন। এর আগেও একাধিক বার অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে বাবাকে। কিন্তু, প্রতি বারই বাবা ফিরে এসেছেন। এ বার আর ফিরলেন না।” শেষে একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে গিয়েছিল তাঁর।

শনিবার রতনবাবুর ঘাটে বাবার শেষকৃত্য সম্পন্ন করলেন শুভ্রজিৎ এবং তাঁর দাদারা। কথায় কথায় জানালেন, পৈতৃক ব্যবসা তাঁদের। সেটাই সামলাতেন সদ্যপ্রয়াত পশুপতিবাবু। “বাবা প্রচণ্ড মিশুকে ছিলেন। পাড়ার ক্রিকেট খেলায় আম্পায়ার হতেন। সবাই বাবাকে খুব ভালবাসতেন।” অভিনেতার মতে, “সেই জন্যই নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের দিনেও দলমত নির্বিশেষে সব রঙের মানুষ বাবাকে শেষ বারের মতো দেখতে এসেছিলেন। শেষকৃত্যেও যোগ দিয়েছেন তাঁরা।” শুভ্রজিতের মতে, এটাই তাঁর কাছে পরম পাওয়া।

Subhrajit Dutta Tollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy