Advertisement
E-Paper

‘বিরতি’ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, এ বার প্রকাশ্যে নামমাত্র পারিশ্রমিকের পরিমাণ!শ্রেয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ অনুরাগীরা?

একাধিক প্রথম সারির শিল্পী ‘লাইভ’ অনুষ্ঠান করে ১০ কোটি থেকে ১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন। কিন্তু, লাইভ অনুষ্ঠানের ক্ষেত্রে শ্রেয়ার পারিশ্রমিক দেখে ক্ষোভপ্রকাশ অনুরাগীদের। কেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১২:২৫
শ্রেয়া ঘোষাল।

শ্রেয়া ঘোষাল। ছবি: সংগৃহীত।

হিন্দি গানের জগতে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত গায়িকা শ্রেয়া ঘোষাল। শুধু হিন্দি বা বাংলা নয়, মরাঠি, পঞ্জাবি, তামিল, তেলুগু, কন্নড়, মলয়ালি-সহ একাধিক ভাষায় গান গেয়েছেন তিনি। শুধু কণ্ঠশিল্পী নন, শ্রেয়া একাধিক লাইভ অনুষ্ঠানও করেন। একাধিক প্রথম সারির শিল্পী এই ধরনের অনুষ্ঠান করে ১০ কোটি থেকে ১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন। কিন্তু, লাইভ অনুষ্ঠানের ক্ষেত্রে শ্রেয়ার পারিশ্রমিক দেখে ক্ষোভপ্রকাশ অনুরাগীদের। কেন?

সম্প্রতি, তেলঙ্গানার ‘গদ্দর ফিল্ম অ্যাওয়ার্ড’-এর অনুষ্ঠানে গান গেয়েছেন শ্রেয়া। এর পরেই সমাজমাধ্যমে একটি বিলের ‘স্ক্রিনশট’ ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। সেখানেই দেখা যাচ্ছে যে, শ্রেয়া ওই অনুষ্ঠানের জন্য পারিশ্রমিক নিয়েছেন ১.৬ কোটি। যদিও ওই স্ক্রিনশটের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। তবে শ্রেয়ার অনুরাগীদের মতে, তাঁর মতো প্রতিভাবান একজন শিল্পীর পারিশ্রমিকের পরিমাণ আরও বেশি হওয়া উচিত।

যে স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে, তা দেখে কেউ কেউ দাবি করেছেন যে সেটা শুধুই শ্রেয়ার পারিশ্রমিক। মঞ্চে উপস্থিত নৃত্যশিল্পী বা শ্রেয়ার ব্যান্ডের সদস্যদের পারিশ্রমিক নাকি এর অন্তর্ভুক্ত নয়। এ কথা শুনে অনুরাগীদের একটা বড় অংশ বলেছে, ‘‘যদি সেটাও হয়, তা হলেও শ্রেয়া নিজের প্রাপ্য পারিশ্রমিক নিচ্ছেন না।’’ আবার কারও কথায়, ‘‘আমি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। কর্মজীবনের শুরুতে গাওয়া প্রতিটি তেলুগু গান হিট করিয়েছেন। এর থেকে অনেক বেশি পারিশ্রমিক পাওয়া উচিত ওঁর।’’

শোনা যায়, সিনেমার গানের ক্ষেত্রে গানপিছু ২৫ লক্ষ টাকা করে নেন তিনি। যদিও পারিশ্রমিক প্রসঙ্গে শ্রেয়া নিজে কখনও কোনও মন্তব্য করেননি।

Shreya Ghoshal Bollywood Singer Bollywood stars
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy