E-Paper

আধার সংশোধনে তুমুল ভিড় ডাকঘরে, যানজট শহরে

অন্নপূর্ণা ভান্ডারের জন্য অফলাইনে আবেদন করে অনেকে টাকা পাননি বলে অভিযোগ। আবেদনপত্রটি কোন পর্যায়ে রয়েছে, তা-ও জানতে পাচ্ছেন না আবেদনকারীরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ০৮:২৯
Cap: আধার কার্ড সংশোধনে ভিড়। শনিবার জলপাইগুড়ির বড় ডাকঘরে।

Cap: আধার কার্ড সংশোধনে ভিড়। শনিবার জলপাইগুড়ির বড় ডাকঘরে। নিজস্ব চিত্র ।

আধার কার্ড সংশোধনে তুমুল ভিড় জমল জলপাইগুড়ির বড় পোস্টঅফিস মোড়ে। শনিবার কয়েক হাজার মানুষের ভিড়ে বিপর্যস্ত হয়ে পড়ে শহরের প্রধান তিনটি রাস্তার যানচলাচল। কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি মোকাবিলা করতে ময়দানে নামে। পরিস্থিতি সামলাতে পুলিশকে চালাতে হয় লাঠিও।

অন্নপূর্ণা ভান্ডারের জন্য অফলাইনে আবেদন করে অনেকে টাকা পাননি বলে অভিযোগ। আবেদনপত্রটি কোন পর্যায়ে রয়েছে, তা-ও জানতে পাচ্ছেন না আবেদনকারীরা। অনলাইনে আবেদন জানাতে গিয়েও আধার কার্ডের নামের বানান থেকে শুরু করে বিভিন্ন তথ্যের অমিল রয়েছে ভোটার কার্ড বা বিভিন্ন নথির সঙ্গে। অভিযোগ, তার জেরে অনলাইনে আবেদন জানাতে গিয়েও সমস্যায় পড়তে হচ্ছে।

প্রায় এক মাস পরে এ দিন বড় পোস্টঅফিস থেকে আধার কার্ড সংশোধনে টোকেন দেওয়া হয়। টোকেন সংগ্রহ করতে কেউ ভোর, কেউ রাত থেকেই বড় পোস্ট অফিস মোড়ে ছিলেন। কোলে সন্তানকে নিয়েও লাইনে দাঁড়ান অনেক মহিলা। বড় পোস্ট অফিস থেকে টোকেন নেওয়ার সেই লাইন পৌঁছে যায় প্রায় এক কিলোমিটার দূরের কিংসাহেব ঘাট এলাকা পর্যন্ত। কয়েক হাজার মানুষ তীব্র গরমে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টোকেন সংগ্রহের আশায় ছিলেন। বিশৃঙ্খলাও ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে হিমসিম হন পোস্টঅফিসের কর্মীরাও। থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। অভিযোগ, পুলিশের সঙ্গে সাধারণ মানুষের বচসা শুরু হয়। অভিযোগ, পরিস্থিতি সামলাতে পুলিশ লাঠিও চালায়

পোস্ট অফিস সূত্রে জানানো হয়েছে, লাইনে থাকা সবাইকে টোকেন দেওয়া হয়েছে। ধাপে ধাপে সবাইকে নির্দিষ্ট দিনে ডেকে আধার কার্ড সংশোধন করা হবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Jalpaiguri

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy