E-Paper

পাহাড়ে পালিত টয় ট্রেন দিবস

গত বছর জুন মাসে পাহাড়ে টয় ট্রেনের আয় হয়েছিল ৩ কোটি ২৫ লক্ষ টাকা। এ বছর সেই রেকর্ড ছাপিয়ে ৩ কোটি ৯৮ লক্ষ টাকা আয় হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ০৮:৩২
টয় ট্রেন দিবসের অনুষ্ঠানে দার্জিলিং হিমালয়ান রেলের অধিকর্তা ঋষভ চৌধুরী।

টয় ট্রেন দিবসের অনুষ্ঠানে দার্জিলিং হিমালয়ান রেলের অধিকর্তা ঋষভ চৌধুরী। নিজস্ব চিত্র ।

নর্থবেঙ্গল পেন্টার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ছোটদের নিয়ে ‘টয় ট্রেন দিবস’ পালন করল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএিচআর)। টয় ট্রেনের উপরে শনিবার একটি অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল। অনেকে তাতে অংশগ্রহণ করে। সাধারণ মানুষের মধ্যে টয়্র ট্রেনকে আরও জনপ্রিয় করতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে। এ দিন সকালে সুকনা স্টেশনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের মাধ্যমেই টয় ট্রেন দিবস পালন করা হয়।

অন্য দিকে, গত বছর জুন মাসে পাহাড়ে টয় ট্রেনের আয় হয়েছিল ৩ কোটি ২৫ লক্ষ টাকা। এ বছর সেই রেকর্ড ছাপিয়ে ৩ কোটি ৯৮ লক্ষ টাকা আয় হয়েছে। ডিএইচআর কর্তাদের দাবি, এতেই প্রমাণ হয়, সাধারণ মানুষের মধ্যে টয় ট্রেন নিয়ে ব্যাপক চাহিদা রয়েছে। এই প্রসঙ্গে ডিএইচআর ডিরেক্টর ঋষভ চৌধুরী বলেন, ‘‘ঐতিহাসিক টয় ট্রেন দিবস আজ আমরা সুকনা স্টেশনে পালন করেছি। সাধারণ মানুষের টয় ট্রেনের প্রতি আগ্রহ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়ে আমরা খুশি।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Darjeeling toy train

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy