Advertisement
E-Paper

বাসস্থান নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন শ্রেয়া ঘোষাল! হঠাৎ ঠিকানা বদল করলেন, কত দাম নতুন বাড়ির?

শ্রেয়া যেখানে ফ্ল্যাটটি কিনেছেন, সেখানে প্রতি বর্গফুটের দাম ১ লক্ষ টাকা করে। এই ফ্ল্যাট ছাড়াও মুম্বইয়ে একটি বাড়ি রয়েছে শ্রেয়া ঘোষালের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৫:০৭
বাসস্থান নিয়ে কী সিদ্ধান্ত নিলেন শ্রেয়া?

বাসস্থান নিয়ে কী সিদ্ধান্ত নিলেন শ্রেয়া? ছবি: সংগৃহীত।

নির্দিষ্ট ধরনের গান আর গাইবেন না। কিছু দিন আগেই ঘোষণা করেছেন শ্রেয়া ঘোষাল। এ বার বাসস্থান নিয়েও বিশেষ সিদ্ধান্ত নিলেন গায়িকা। মুম্বইয়ে নতুন ঠিকানা তৈরি হল শ্রেয়ার। সম্পত্তির পরিমাণও বৃদ্ধি পেল তাঁর।

জানা যাচ্ছে, মুম্বইয়ের ওরলীতে একটি বিলাসবহুল আবাসনে ফ্ল্যাট কিনেছেন শ্রেয়া। তবে এই ফ্ল্যাট তিনি তাঁর মা শর্মিষ্ঠা ঘোষাল ও বাবা বিশ্বজিৎ ঘোষালের সঙ্গে কিনেছেন। এই ফ্ল্যাটের দাম ২৯.৭০ কোটি টাকা বলে জানা যাচ্ছে। ফ্ল্যাটের মোট মাপ ২৭৫০ বর্গফুট। এর মধ্যে ‘কার্পেট এরিয়া’ ২৪৩০ বর্গফুট। সেই সঙ্গে তিনটি গাড়ি রাখার জায়গা রয়েছে। ১.৭৮ কোটি টাকা দিয়ে স্ট্যাম্প ডিউটি সেরেছেন শ্রেয়া। ৩০ হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন তিনি। ১ এপ্রিল ফ্ল্যাট সংক্রান্ত সমস্ত লেনদেন সম্পূর্ণ করেছেন গায়িকা।

শ্রেয়া যেখানে ফ্ল্যাটটি কিনেছেন, সেখানে প্রতি বর্গফুটের দাম ১ লক্ষ টাকা করে। এই ফ্ল্যাট ছাড়াও মুম্বইয়ে একটি বাড়ি রয়েছে শ্রেয়ার। একটি রেকর্ডিং স্টুডিয়োও রয়েছে তাঁর। বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ ২৪০ কোটি বলে শোনা যায়।

Advertisement

শ্রেয়ার স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায় নিজেও ৫০০ কোটি টাকার সম্পত্তির মালিক বলে জানা যায়। তিনি নামী সংস্থায় কর্মরত। শ্রেয়া ও শিলাদিত্যের যৌথ ভাবে বেশ কয়েকটি দামি গাড়িও রয়েছে।

চলতি বছরের শুরুতে অরিজিৎ সিংহ ঘোষণা করেছিলেন, তিনি আর প্লেব্যাক গাইবেন না। কিছু দিন আগে শ্রেয়াও জানিয়েছেন, তিনি আর ‘চিকনি চামেলি’র মতো গান গাইবেন না। ক্যাটরিনা কইফের কণ্ঠে ওই গানটি গেয়ে কোনও অস্বস্তি হয়নি তাঁর। কিন্তু এ বার থেকে আরও সতর্ক হয়ে গান নির্বাচন করবেন তিনি, জানিয়েছিলেন এমনটাই।

Shreya Ghoshal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy