Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_03-05-26

আবার মুক্তি পাবে ‘সরকে চুনর তেরি’! তীব্র কটাক্ষের পরে এ বার বিতর্কিত গানের গায়িকা মুখ খুললেন

সমালোচনায় বিদ্ধ হয়ে সমাজমাধ্যমে মুখ খোলেন নোরা। দাবি করেন, তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছিল। এ বার মুখ খুললেন এই গানের গায়িকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১২:১৭
নোরা-সঞ্জয়ের বিতর্কিত গান নিয়ে এ বার কী জানালেন গায়িকা?

নোরা-সঞ্জয়ের বিতর্কিত গান নিয়ে এ বার কী জানালেন গায়িকা?

নিষিদ্ধ হয়েছে বিতর্কিত গান ‘সরকে চুনর তেরি সরকে’। গানটি মুক্তির পরেই ছিছিক্কার পড়ে যায় নেটপাড়ায়। কটাক্ষে বিদ্ধ হন নোরা ফতেহি ও সঞ্জয় দত্ত। সমালোচনায় বিদ্ধ হয়ে সমাজমাধ্যমে মুখ খোলেন নোরা। দাবি করেন, তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছিল। এই গান নেটপাড়া থেকে সরে যাওয়ায় তিনিও স্বস্তি পেয়েছেন বলে দাবি করেছেন। এ বার মুখ খুললেন এই গানের গায়িকা।

কন্নড় ভাষায় ‘সরসে নিন্না সেরেগা সরসে’ নামের এই গানটি গেয়েছেন গায়িকা মাঙ্গলি। হিন্দি সংস্করণটিও তিনিই গেয়েছেন। তিনিও সমাজমাধ্যমে দীর্ঘ বিবৃতি দিয়েছেন। তিনি লিখেছেন, “মানুষের ভাবাবেগকে সম্মান জানিয়ে গানটি সমস্ত জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।” গানটি গাওয়ার জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। মাঙ্গলি লিখেছেন, “অযাচিত এই ভুলের জন্য সকলের কাছে আমি ক্ষমা চাইছি। কারও ভাবাবেগে আঘাত করা আমাদের উদ্দেশ্য ছিল না।” এই গানের জন্য তাঁরা অনুতপ্ত বলেও জানান।

‘সরকে চুনর’ গানের দৃশ্যায়ন ও কথা নিয়ে আপত্তি উঠেছিল। তাই গানের কথা পরিবর্তন করে তার পর গানটি আবার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মাঙ্গলি। তিনি বলেন, “এমন পরিস্থিতি আর তৈরি হবে না, এটুকু নিশ্চিত করতে পারি।” এর পাশাপাশি ‘কেডি: দ্য ডেভিল’ ছবির নির্মাতাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

বুধবার ক্যামেরার সামনে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন নোরা। অভিনেত্রী জানান, প্রথমত গানটা কন্নড় ভাষায় শুট করা। শুটিংয়ের সময়েই তিনি নাকি নির্মাতাদের কাছে গানের কথার অর্থ জানতে চেয়েছিলেন। তখন শুনে যদিও কোনও অসুবিধা হবে বলে মনে হয়নি তাঁর। নোরা বলেন, ‘‘গানটা হিন্দি ভাষায় মুক্তি পেতেই সমস্যাটা শুরু হল। আসলে হিন্দিতে যে শব্দ ব্যবহার করা হয়েছে সেটা অত্যন্ত অসংযত ও কুরুচিকর। এটা যে হবে এমন কোনও ধারণা আমার ছিল না।” বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় দত্ত অবশ্য এই বিতর্কে এখনও নীরব।

Nora Fatehi Sanjay Dutt
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy