Advertisement
E-Paper

খোলা হাওয়ায় রণজয় এবং সোহিনীর চুম্বন

বাড়িতে মা রয়েছেন বলে একটু জ্বর আসতেই সচেতন হয়ে রণজয়ের বাড়িতে থাকছিলেন সোহিনী।  

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০২১ ২১:০৪
রণজয় এবং সোহিনী

রণজয় এবং সোহিনী

কবিপ্রণামের দিন নিজেদের বাড়িতেই সাজগোজ করেছিলেন রণজয় এবং সোহিনী। অভিনেত্রীর কবিপ্রণামের ভিডিয়ো দেখেছেন অনুরাগীরা। কিন্তু তাঁদের প্রেমের পর্ব মিস করে গিয়েছিলেন তাঁরা।

সোহিনী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নতুন ছবি পোস্ট করেছেন। দেখা যাচ্ছে সাদা, কালো, লাল— নানা রঙের শাড়ি এবং কালো ব্লাউজ রয়েছে তাঁর গায়ে, রণজয়ের পরনে লাল পাঞ্জাবি ও সাদা পাজামা। সোহিনীকে জড়িয়ে ধরে গালে চুমু খাচ্ছেন অভিনেতা। অভিনেত্রীর মুখে এক গাল হাসি। নেপথ্যে গায়িকা সাহানা বাজপেয়ীর গলায় ‘তোমার খোলা হাওয়া’। খোলা হাওয়ার প্রেমে মজেছেন সোহিনী এবং রণজয়।

সোহিনীর পোস্ট

সোহিনীর পোস্ট

গত কয়েক দিন ধরে অভিনেতা রণজয় বিষ্ণুর বাড়িতেই রয়েছেন অভিনেত্রী। ‘কাবাড্ডি কাবাড্ডি’ ছবির শ্যুটিংয়ের সময়ে সামান্য জ্বর ও সর্দি হয়েছিল সোহিনীর। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় করোনা আক্রান্ত হয়েছিলেন। অভিনেতা ঋত্বিক চক্রবর্তীরও জ্বর এসেছিল। বাড়িতে মা রয়েছেন বলে অতিরিক্ত সচেতন হয়েই প্রেমিকের বাড়িতে ছিলেন সোহিনী।

তবে এটাই প্রথম নয়। কখনও তাঁরা একসঙ্গে থাকেন। কখনও বা একে অপরের বাড়িতে। মাঝে মাঝেই পাহাড়ে বেড়াতে যেতে দেখা যায় তাঁদের। কিন্তু অতিমারির সময়ে সে সব-ও বন্ধ। তাই নিজেদের মতো সময় কাটাচ্ছেন চার দেওয়ালের ঘেরাটোপেই।

Relationship Sohini Sarkar Ranojoy bishnu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy