Advertisement
E-Paper

হর্ষ মেহতার পরে এ বার টেলি-তারকার বাহুলগ্না মলাইকা, আবার প্রেমে অভিনেত্রী? মুখ খুললেন সোরাব

সম্প্রতি মলাইকার নতুন একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানে একটি নাইট ক্লাবের আয়নার সামনে দাঁড়িয়ে এক পুরুষের সঙ্গে নাচছেন মলাইকা এবং তিনি হর্ষ নন। তিনি কে? কী বললেন তিনি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ১৩:৪০
মলাইকার সঙ্গে সম্পর্কে মুখ খুললেন সোরাব।

মলাইকার সঙ্গে সম্পর্কে মুখ খুললেন সোরাব। ছবি: সংগৃহীত।

কিছু দিন আগেই সমাজমাধ্যমে মলাইকা অরোরার একটি ছবি ছড়িয়ে পড়ে। সেখানে ইটালির বিখ্যাত ট্রেভি ফাউন্টেনের সামনে এক পুরুষের বাহুলগ্না অবস্থায় দেখা যায় তাঁকে। নেটাগরিকের একাংশের দাবি, ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ প্রেম দিবসে নতুন প্রেমিক হর্ষ মেহতার সঙ্গে রোমে সময় কাটিয়েছেন মলাইকা। এই ঘটনার দিনকয়েক কাটতে না কাটতেই মলাইকাকে দেখা গেল অন্য এক পুরুষের সঙ্গে।

সম্প্রতি মলাইকার নতুন একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানে একটি নাইট ক্লাবের আয়নার সামনে দাঁড়িয়ে এক পুরুষের সঙ্গে নাচছেন মলাইকা এবং তিনি হর্ষ নন। অভিনেত্রীকে পিছন থেকে জড়িয়ে ধরতেও দেখা যায় তাঁকে। মলাইকাকে জড়িয়ে এই পুরুষ হলেন ‘স্প্লিট্‌সভিলা’ রিয়্যালিটি শো-খ্যাত সোরাব বেদী। তাঁর সঙ্গেই এর পরে মলাইকার প্রেমের গুঞ্জন ছড়ায়।

সোরাবের বয়স ২৭-২৮ বছরের আশেপাশে বলে শোনা যায়। রিয়্যালিটি শো ছাড়াও তাঁকে ‘চাঁদ জলনে লগা’ নামে একটি ধারাবাহিকে দেখা গিয়েছে। হর্ষের মতো সোরাবের সঙ্গেও মলাইকার বয়সের ব্যবধান অনেকটাই। কিন্তু এ প্রসঙ্গে এতদিন কেউই তাঁরা মুখ খোলেননি। অবশেষে সোরাব জানালেন, এমন গুঞ্জনে তিনি আহত। সোরাব বলেন, ‘‘আমার মেন্টর ডেলনাজ় ডারুওয়ালার খুব ভাল বন্ধু মলাইকা। তাঁর মাধ্যমেই একটি পার্টিতে মলাইকার সঙ্গে আলাপ হয়। এর পরে বন্ধুত্ব হয়। এর আগেও মলাইকার সঙ্গে আমি ছবি দিয়েছি। তখন লোকে আমাকে চিনত না, এখন লোকে চিনতে পেরেছে। তাতেই যে ভাবে গোটা বিষয়টা সাজানো হচ্ছে তাতে আমি আহত। আমরা একে অপরের খুব ভাল বন্ধু। আর কিছু না।’’ সোরাব এ-ও জানান, তাঁদের একে অন্যের প্রতি বিশ্বাস আছে।

Malaika Arora Bollywood Actresses Dating Rumors
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy