Advertisement
E-Paper

সদ্য বিয়ে করেছেন, তার মধ্যেই ‘প্রাক্তন’-এর উপস্থিতি! কেন শ্যামৌপ্তির জীবনে ফিরে এল অতীত?

খবর, পাকেচক্রে পড়েছেন শ্যামৌপ্তি। তার থেকে উদ্ধার পেতেই নাকি বাধ্য হয়ে ‘প্রাক্তন’-এর সহযোগিতা নিয়েছেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ২১:৩০
শ্যামৌপ্তি মুডলী।

শ্যামৌপ্তি মুডলী। ছবি: ইনস্টাগ্রাম।

সদ্য সাতপাকে বাঁধা পড়লেন। জমিয়ে সংসার করার কথা তাঁর। কিন্তু হচ্ছে কই? টলিউডে সাড়া পড়ে গিয়‌েছে, শ্যামৌপ্তি মু়ডলীর জীবনে নাকি তাঁর ‘প্রাক্তন’ ফিরে এসেছেন! অভিনেত্রী নিজে ফিরিয়ে এনেছেন তাঁকে।

গুঞ্জনের সত্যতা যাচাই করতে শ্যামৌপ্তির সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার ডট কম। শুনে তিনি হেসে ফেলেছেন। জানিয়েছেন, বাস্তবে নয়, সবটাই ঘটবে পর্দায়। তার পরেই মুখে কুলুপ তাঁর। তবে বিয়ের পর থেকে তিনি আরও বেশি করে কাজে ব্যস্ত হয়ে পড়েছেন, তাতে অভিনেত্রী খুশি। খোঁজ নিয়ে জানা গিয়েছে, অভ্রজিৎ সেন নতুন একটি ওয়েব প্ল্যাটফর্মের জন্য নতুন সিরিজ় বানিয়েছেন। খুনের আবহে ত্রিকোণ প্রেম! সেখানে‌ই তিনটি বাহু সুহোত্র মুখোপাধ্যায়, শ্যামৌপ্তি মুডলী, সৌম্য মুখোপাধ্যায়। শ্যামৌপ্তি গৃহবধূ। একটি খুনের দায়ে জড়িয়ে পড়বেন তিনি এবং তাঁর স্বামী। তার থেকে মুক্তি পেতেই ‘প্রাক্তন’-এর সহযোগিতা চাইবেন তিনি।

সদ্য সংসারী বলেই কি শ্যামৌপ্তি ‘গৃহবধূ’র ভূমিকায়? গল্পের আভাস পেয়ে পরিচালকের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। অভ্রজিৎ জানিয়েছেন, তিনি এর আগে ‘রঙ্কিনী ভবন’-এ অভিনেত্রীর সঙ্গে কাজ করেছিলেন। তখন থেকেই তাঁর পছন্দের তালিকায় নাম উঠেছে শ্যামৌপ্তির। প্রসঙ্গত, এর আগে শ্যামৌপ্তি আসন্ন ‘ফুলপিসি ও এডওয়ার্ড’ ছবিতে কাজ করেছেন সৌম্যের সঙ্গে। সুহোত্রর সঙ্গেও আগে কাজ করেছেন তিনি।

সুহোত্র মুখোপাধ্যায়, সৌম্য মুখোপাধ্যায়।

সুহোত্র মুখোপাধ্যায়, সৌম্য মুখোপাধ্যায়। ছবি: ফেসবুক।

পর্দায় যা দেখানো হয়, তা নাকি বাস্তবের ছায়া! তিন অভিনেতার জীবনে যদি ‘প্রাক্তন’ ফিরে আসে, কেমন হবে? কার থেকে সাহায্য নেবেন তাঁরা? প্রয়োজনে ‘প্রাক্তন’কে সহযোগিতা করবেন?

সুহোত্র এ ব্যাপারে উদার। তিনি সাফ বললেন, “শুধু ‘প্রাক্তন’ বলে নয়, যে কেউ সাহায্য চাইলে আমার ক্ষমতা অনুসারে তাকে সাহায্যের চেষ্টা করি। সেটা ‘প্রাক্তন’-এর ক্ষেত্রেও প্রযোজ্য।” বরং প্রশ্ন শুনে ছিটকে গিয়েছেন বাকি দুই অভিনেতা। শ্যামৌপ্তির স্পষ্ট কথা, “এ রকম কোনও দিন ঘটবে না। যিনি ‘অতীত’ তিনি অতীতই থাকবেন। যতই বিপদে পড়ি, তার থেকে কখনও সহযোগিতা নেওয়ার চেষ্টা করব না।” সৌম্য কি তাঁর স্ত্রীর জীবনে ‘প্রাক্তন’ ফিরে এলে মেনে নিতে পারবেন? জবাব দিতে গিয়ে আরও এক ধাপ এগিয়ে গিয়েছেন তিনি। বলেছেন, “তার জন্য তো আমায় বিয়ে করতে হবে। আমি বিয়েতেই নেই।”

Suhotra Mukherjee Soumya Mukherjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy