Advertisement
E-Paper

সাহেবের ধারাবাহিকে ফেরার জল্পনা তুঙ্গে, নতুন গল্পে খলনায়িকা হিসাবে দেখা যাবে কোন অভিনেত্রীকে?

শোনা যাচ্ছে, সাহেবের যে দিন ‘লুকসেট’ হয়েছে সেই দিন আরও দু’জনের ‘লুকসেট’ হয়। তাঁর মধ্যে এক জন নাকি মানসী সেনগুপ্ত। অন্য জন নাকি হলেন ঋতু রাই।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১১
সাহেবের নতুন ধারাবাহিকে ফেরার জল্পনা, কে হচ্ছেন খলনায়িকা?

সাহেবের নতুন ধারাবাহিকে ফেরার জল্পনা, কে হচ্ছেন খলনায়িকা? ছবি: সংগৃহীত।

ছোটপর্দায় ফেরার প্রস্তুতি যে শুরু করে দিয়েছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য, সে কথা ইতিমধ্যেই আলোচনায়। ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস নায়কের ‘লুকসেট’ও নাকি হয়ে গিয়েছে। নায়িকা নিয়ে নানা জনের নানা মত। এর মধ্যেই শোনা যাচ্ছে, ঠিক হয়ে গিয়েছে খলনায়িকা। তাঁকে এই মুহূর্তে দেখা যাচ্ছে ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকে।

শোনা যাচ্ছে খলনায়িকা হিসাবে দেখা যাবে মানসী সেনগুপ্তকে।

শোনা যাচ্ছে খলনায়িকা হিসাবে দেখা যাবে মানসী সেনগুপ্তকে। ছবি: সংগৃহীত।

শোনা যাচ্ছে, সাহেবের যে দিন ‘লুকসেট’ হয়েছে সেই দিন আরও দু’জনের ‘লুকসেট’ হয়। তাঁর মধ্যে এক জন নাকি মানসী সেনগুপ্ত। অন্য জন নাকি হলেন ঋতু রাই। যদিও এখনও নাকি চূড়ান্ত কিছুই হয়নি। ‘লুকসেট’ একপ্রস্ত হলেও ধারাবাহিকের কাহিনি বা অন্য কিছুই অভিনেতাদের হাতে নাকি এসে পৌঁছোয়নি। শোনা যাচ্ছে, এই ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে মানসীকে। তাঁকে মূলত খলচরিত্রেই দেখে অভ্যস্ত দর্শক। তবে এখনও পর্যন্ত অভিনেত্রীর তরফে কিছু জানা যায়নি। আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগের চেষ্টা করা হলে কোনও উত্তর মেলেনি।

ইন্ডাস্ট্রির অন্দরের আলোচনা, সম্ভবত আবার স্টার জলসার নতুন ধারাবাহিকেই নায়ক হয়ে ফিরছেন সাহেব। তবে এ বার নায়িকা হিসাবে দেখা যাবে না সুস্মিতা দে-কে। শোনা যাচ্ছে, অভিনেত্রী হিয়া মুখোপাধ্যায় জুটি বাঁধছেন সাহেবের সঙ্গে। তাঁকে দর্শক শেষ দেখেছে ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে।

Bengali Serial Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy