Advertisement
E-Paper

Laal Singh Chaddha: আমিরের নয়া চমক, ‘লাল সিং চড্ডা’র প্রচার ঝলক মুক্তি আইপিএল ফাইনালে!

আমির খানের ছবি মানেই নতুন নতুন চমক। চরিত্র থেকে বিষয়, কিংবা প্রচারের কায়দা, সবেতেই! শোনা যাচ্ছে ‘লাল সিং চড্ডা’র প্রচারেও থাকবে নতুন ভাবনা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ মে ২০২২ ১২:০৭
‘লাল সিং চড্ডা’র পোস্টার।

‘লাল সিং চড্ডা’র পোস্টার।

তিনি মানেই চমক। ইদানীং এ কথাটা প্রায় নিয়মে পরিণত করে ফেলেছেন আমির খান। ছবির বিষয় থেকে চরিত্র, সবেতেই যেন প্রতি বার নতুনের স্বাদ। তাঁর ছবি মানেই প্রচারে একেবারে অন্য ধরনের ভাবনার অপেক্ষায় থাকে বলিউডও। ব্যতিক্রম হল না আমিরের নতুন ছবি ‘লাল সিং চড্ডা’ও।

সম্প্রতি ছবির গান প্রকাশ করেছেন রেডিয়ো চ্যানেলে। গানের ভিডিয়োর এই যুগে শুধু অডিয়োয়, একেবারে অন্য রকম স্বাদে। এ বার শোনা যাচ্ছে, ছবির প্রচার ঝলক মুক্তি ঘিরেও বিরাট এক চমক দিতে চলেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’!

কেমন সেই আশ্চর্য প্রচার?

শোনা যাচ্ছে, যে-সে দিনে নয়, একেবারে আইপিএল ফাইনালের দিনেই নতুন ছবির প্রচার ঝলক প্রকাশ্যে আনবেন আমির! তা-ও একেবারে খেলা চলাকালীন! ইতিমধ্যেই তার যাবতীয় আয়োজন সারা।

বলিউডের এক সূত্রের দাবি, ‘‘আইপিএল ফাইনালের দিন, অর্থাৎ ২৯ মে মুক্তি পাবে ‘লাল সিং চড্ডা’র প্রচার ঝলক। তা-ও একেবারে খেলার লাইভ স্ট্রিমিং-এর ফাঁকে। সম্প্রচারকারী চ্যানেলেই দেখা যাবে ছবির প্রথম ঝলক! এবং লাইভ! এই প্রথম খেলার দুনিয়া এবং আন্তর্জাতিক টেলিভিশনের মঞ্চে এ ভাবে মিশে যাচ্ছে ছবির প্রচার। বিনোদন-বাণিজ্যে এমনটা আগে হয়নি। আমিরের ছবি নিয়ে এমনিতেই কৌতূহল থাকে যথেষ্ট। তার সঙ্গে আইপিএল উন্মাদনাকেও কাজে লাগাতে চাইছেন অভিনেতা-প্রযোজক।’’

কিছু দিন আগেই নেটমাধ্যমে রবি শাস্ত্রীর সঙ্গে আড্ডায় মেতেছিলেন আমির। কে জানত, ‘লাল সিং চড্ডা’র প্রচারে এমন বড়সড় চমক দেওয়ার সলতে পাকানো চলছে তখন থেকেই!

aamir khan Laal Singh Chaddha Film Promotion
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy