Advertisement
E-Paper

ব্যাগের মধ্যে আধখাওয়া থেপলা! ‘সর্বক্ষণ তার কথাই মাথায় ঘুরছে’, কী বদল ঘটেছে দীপিকার?

দীপিকা পাড়ুকোনের ভূমিকা বদলেছে! জানাচ্ছেন, কার প্রতি তিনি মোহাবিষ্ট।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০০
দীপিকা পাড়ুকোন।

দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত।

গত কয়েক মাস ধরে দীপিকা পাড়ুকোনকে নিয়ে জল্পনার অন্ত নেই। আট ঘণ্টার বেশি কাজ করবেন না বলে শর্ত রেখে বেশ কয়েকটি কাজ হারিয়েছেন তিনি। প্রথমে তিনি বাদ পড়েন সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘স্পিরিট’ থেকে। হাতছা়ড়া হয় ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েলও। এই ছবির প্রথম পর্বে অতি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা। সেই চরিত্রটি ছাড়া সিকুয়েল প্রায় অসম্ভবই ছিল। কিন্তু কাজে ‘দায়বদ্ধতার অভাবে’র অভিযোগেই নাকি বাদ পড়েছেন দীপিকা। এই বিতর্কের মধ্যেই দীপিকা জানাচ্ছেন, আজকাল কী নিয়ে তিনি সদাই মোহাবিষ্ট থাকেন।

মা হওয়ার পর থেকে নাকি জীবনটাই বদলে গিয়েছে দীপিকার। তবে বদল যে ভালরকম ঘটেছে তা তাঁর সমাজমাধ্যম দেখলেই বোঝা যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা জানান, এই মুহূর্তে মেয়ে দুয়াকে ছাড়া কিছু ভাবতে পারেন না। সারা ক্ষণ দুয়ার কথা ভাবেন। দীপিকার কথায়, ‘‘ওকে ছাড়া কিছু ভাবতেই পারি না আজকাল। সেদিন ব্যাগের মধ্যে দেখি, মেয়ের আধখাওয়া থেপলা। ওটা নিয়েই ঘুরে বেড়াচ্ছি।’’ শুধু তা-ই নয়, ছোট্ট দুয়া মায়ের জন্য গান গায়। এমনটাই জানান দীপিকা।

গত বছর সেপ্টেম্বরে কন্যাসন্তান হয়েছে বলিউডের তারকাদম্পতি রণবীর সিংহ এবং দীপিকার। মেয়ে দুয়ার বয়স এখন এক বছর চার মাস। মাতৃত্ব দীপিকাকে কী ভাবে বদলেছে, সে ব্যাপারে কথা বলতে গিয়েই দীপিকা জানিয়েছেন, যে মুহূর্ত থেকে দুয়া তাঁর জীবনে এসেছে, সেই মুহূর্ত থেকেই একটা দায়িত্ববোধ কাজ করতে শুরু করেছে তাঁর মধ্যে।

দীপিকা বলেছেন, ‘‘এত দিন অন্য কারও দায়িত্ব নেওয়ার কথা আমার মনেই হয়নি এ ভাবে। আমি কেরিয়ারের জন্য নিজের বাড়ি ছেড়েছি, পরিশ্রম করেছি। মোট কথা, যা করেছি সবই আমি চেয়েছি বলে। আমার নিজের জন্য যা দরকার মনে হয়েছে, তা পাব বলে। আর এখন হঠাৎই আর প্রথম পছন্দের জায়গায় নিজেকে রাখতে পারছি না। এখন প্রথমে ভাবতে হচ্ছে একটা ছোট্ট মানুষের কথা, যে আমার উপর নির্ভরশীল। তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হচ্ছে।

Deepika Padukone Bollywood Actress Dua Padukone Singh Bollywood Celebrity
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy