Advertisement
E-Paper

বালির দেশে বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ শ্রাবন্তী-পুত্র, মা-কে জড়িয়ে কটাক্ষ নেটাগরিকদের

শ্রাবন্তীর একমাত্র ছেলে তাঁর সুন্দরী প্রেমিকা দামিনী ঘোষকে নিয়ে ছুটি কাটিয়েছেন রাজস্থানে। রাখঢাক না করেই ‘ট্রাভেল ডায়েরিজ’ থেকে প্রেমিকার সঙ্গে আলিঙ্গনে বদ্ধ করার ছবিও শেয়ার করেছেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ১৮:১৬
ছেলে অভিমন্যুর সঙ্গে শ্রাবন্তী।

ছেলে অভিমন্যুর সঙ্গে শ্রাবন্তী। সোশ্যাল মিডিয়া।

বলিউড তারকাদের মতো টলিউডও অবসর যাপনের জন্য বেছে নিয়েছে মরু শহর রাজস্থানকে। রণবীর-দীপিকা, রণবীর-আলিয়ার মতোই বালির দেশে হারিয়ে গিয়েছিলেন যশ-নুসরত, তনুশ্রী চক্রবর্তীরা। এ বার সেই তালিকায় নাম লেখালেন টলিউডের ‘স্টারকিড’ অভিমন্যু চট্টোপাধ্যায়।

শ্রাবন্তীর একমাত্র ছেলে তাঁর সুন্দরী প্রেমিকা দামিনী ঘোষকে নিয়ে ছুটি কাটিয়েছেন রাজস্থানে। রাখঢাক না করেই ‘ট্রাভেল ডায়েরিজ’ থেকে প্রেমিকার সঙ্গে আলিঙ্গনে বদ্ধ করার ছবিও শেয়ার করেছেন তিনি। সেখানেই তাঁকে ‘জান’ সম্বোধন করে প্রেমিকের প্রতি নিজের ভালবাসা প্রকাশ করেছেন দামিনী।

লাভ বার্ডসের এই ‘পিডিএ গোলস’ দেওয়া হজম করতে পারেনি নেটাগরিকরা। মা শ্রবন্তীকে জড়িয়ে নানা কুমন্তব্য ধেয়ে আসে অভিমন্যুর দিকে। কেউ খোঁচা দিয়ে লিখলেন, ‘প্রার্থনা করি সারা জীবন যেন এক জনের সঙ্গেই কাটাও’, কেউ আবার লিখেছেন, ‘মা-ছেলে একদম রেডি নতুন অ্যাফেয়ারের জন্য’। ট্রোলের হাত থেকে রেহাই পাননি দামিনীও। ‘গোল্ড ডিগার’, ‘শাকচুন্নি’র মতো কটাক্ষ এসে বিঁধেছে তাঁর গায়ে।

প্রেমিকার সঙ্গে ছবি দিলেও, অভিমন্যুর পোস্টে ‘চেক-ইন’ ছিল ব্রাত্য। কিন্তু দামিনী তাঁর প্রোফাইলে নিজের একটি ছবি শেয়ার করে রাজস্থানে চেক-ইন করেছিলেন। সেখান থেকে দু’য়ে দু’য়ে চার করে হিসাব মিলিয়ে নিতে অসুবিধা হয়নি কারওরই।

ছেলের ব্যক্তিগত জীবন নিয়ে ভাবিত নন শ্রাবন্তী। এই বয়সে প্রেমের সম্পর্কে জড়ানোকে স্বাভাবিক বলেই মনে করেন অভিনেত্রী। আনন্দবাজার ডিজিটালকে তিনি জানিয়েছিলেন, ছেলে অভিমন্যু এবং তাঁর বান্ধবী এ ধরনের ট্রোল বা কুরুচিকোর মন্তব্যে কর্ণপাত করেন না। নিজেদের মতো করে নিজেদের শর্তে বাঁচতে বিশ্বাসী তাঁরা।

Tollywood Srabanti Chatterjee Abhimanyu Chatterjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy