Advertisement
E-Paper

ফ্লোরে গেল আলিয়ার প্রথম প্রযোজনা

ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন শেফালি শাহ, বিজয় বর্মা এবং রোশন ম্যাথিউ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২১ ০৭:২৩
শাহরুখ এবং আলিয়া।

শাহরুখ এবং আলিয়া।

শনিবার শুরু হল আলিয়া ভট্ট প্রযোজিত প্রথম ছবি ‘ডার্লিংস’-এর শুট। ছবিটি সহ-প্রযোজনা করছে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা। প্রথম দিনের শুট শুরুর আগে ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন আলিয়া। বলেছেন, ‘‘আমার প্রথম পরিচয় বরাবরই অভিনেতা থাকবে। এ ক্ষেত্রে নার্ভাস অভিনেতা।’’ যে কোনও ছবির শুটিং শুরুর আগে আলিয়া বেশ ভয়ে ভয়ে থাকেন। অভিনেত্রীর কথায়, ‘‘শুটিং শুরুর আগের রাতে একটা অস্বস্তি থাকে। মনে হয়, সারা রাত ধরে সব লাইন গুলিয়ে যাচ্ছে। পরের দিন পনেরো মিনিট আগেই ফ্লোরে পৌঁছে যাই, যাতে দেরি না হয়ে যায়।’’ এই ছবির ক্ষেত্রে অস্বস্তি খানিক বেশি, কারণ নতুন দায়িত্ব কাঁধে নিয়েছেন তিনি। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন শেফালি শাহ, বিজয় বর্মা এবং রোশন ম্যাথিউ। সহ-অভিনেতাদের মান রেখে কাজ করার জন্য শুভেচ্ছা চেয়েছেন অনুরাগীদের কাছে।

তাঁর এই টুইটে মন্তব্য করেছেন আলিয়ার অন্যতম ‘ফেভারিট’ তারকা শাহরুখ খান। লিখেছেন, ‘‘তোমার পরবর্তী হোম প্রোডাকশনেও আমাকে নিয়ো। আমি ঠিক সময়ে সেটে চলে যাব এবং পেশাদারের মতো কাজ করব। প্রমিস!’’ আলিয়া-শাহরুখের এই স্নেহ-জড়ানো কথোপকথন নজর কেড়েছে নেটিজ়েনদের। আলিয়া আবার উত্তর দিয়েছেন, ‘‘চুক্তি সাইন হয়ে গেল। এর চেয়ে বেশি কী আর চাইব!’’

Alia Bhatt
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy