Advertisement
E-Paper

ছেলে অহানের বিরুদ্ধে প্রযোজকের অভিযোগ, কানে যেতেই কী বললেন অভিনেতা সুনীল শেট্টী?

মাত্র কয়েক বছরেই বিতর্কে জড়িয়েছে অহানের নাম। অভিনেতার বিরুদ্ধে অত্যাধিক খরচের অভিযোগ তোলেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৭
ছেলে অহানের হয়ে গলা তুললেন অভিনেতা সুনীল শেট্টী।

ছেলে অহানের হয়ে গলা তুললেন অভিনেতা সুনীল শেট্টী। ছবি: সংগৃহীত।

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘বর্ডার ২’। যে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অহান শেট্টী। পাঁচ বছরের অভিনয়জীবন তাঁর। প্রথম ছবি ‘তড়প’। মাত্র কয়েক বছরেই বিতর্কে জড়িয়েছে তাঁর নাম। অভিনেতার বিরুদ্ধে অত্যাধিক খরচের অভিযোগ তোলেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। এ বার সেই অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন অভিনেতার বাবা সুনীল শেট্টী।

ছেলের বিরুদ্ধে এই অভিযোগ মানতে নারাজ সুনীল। ক্ষুব্ধ সুনীল জানান, তাঁর ছেলে এ সব খুবই বুঝেশুনে চলেন। অভিনেতা যোগ করেন, “ও কখনও বেহিসাবি খরচ করাবে না। অন্য কেউ নিজের দুর্বলতা ঢাকতে অহানের বিরুদ্ধে অভিযোগ তুলছে। এটা ঠিক নয়।” সেই সঙ্গে অভিনেতা জানান, তিনি নিজেও কখনও প্রযোজকের টাকার অসৎ ব্যবহার করেননি।

সুনীল বলেন, “আমার টিমের সদস্যেরাও জানে। ওরা যদি কখনও বাইরে থেকে আলাদা কিছু খায়, ওদের যদি বিশেষ কিছু প্রয়োজন হয়, সেই বিল যেন কোনও ভাবেই প্রযোজকের নামে না হয়। আমি নিশ্চিত, অহানও ওর টিমের সদস্যদের তেমনই বলে রেখেছে। তাই আমি ওর সম্পর্কে এ কথা মানতেই পারছি না।” অভিনেতা জানিয়েছেন, এই ধরনের অভিযোগ তাঁর ছেলের কাজের উপর প্রভাব ফেলতে পারে, যা সুনীল কোনও ভাবেই মেনে নেবেন না।

Actor Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy