Advertisement
E-Paper

Swastika Mukherjee: মারপিটের দৃশ্য দেখলেই মনে হয় আবার মূলধারার ছবিতে কাজ করি: স্বস্তিকা

জুলাই মাসে মুক্তি পেতে চলেছে স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত ‘শ্রীমতী।’ ছবি মুক্তির আগে আবারও মূল ধারার ছবিতে অভিনয়ের ইচ্ছাপ্রকাশ নায়িকার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুন ২০২২ ০০:৫৯

ফাইল চিত্র।

শেষ কয়েক বছরে বদলেছে সিনেমা। বদলেছে প্রজন্ম। গল্প বলার ধরনও পাল্টেছে। এ বার গৃহবধূর গল্প নিয়ে আসছে ‘শ্রীমতী।’ পরিচালনায় অর্জুন দত্ত। মুখ্য চরিত্রে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সোহম চক্রবর্তী।

শেষ কয়েক বছরে সম্পূর্ণ অন্য স্বাদে দর্শকের কাছে ধরা দিয়েছেন স্বস্তিকা। ধারাবাহিক, মূল ধারার ছবির হাত ধরেই তো নায়িকার উত্থান। এত বছর পর সে রকম ছবিতে আবারও অভিনয় করতে ইচ্ছে করে না? শনিবার আনন্দবাজার অনলাইনের লাইভে মনের ইচ্ছে খুলে বললেন অভিনেত্রী। তাঁর দাবি, বললেন, “মূল ধারার ছবিতে অভিনয় করতে ইচ্ছে করে। মারপিট দেখলেই মনে হয়, ইশ যদি অভিনয় করতাম এই ছবিতে! অনেক দিন করিনি। ছবির ঝলক দেখে ভাল লাগে। তবে এখন সময় বদলে গিয়েছে। তাই মানুষ বাস্তবধর্মী ছবির দিকে বেশি ঝুঁকেছেন।”

একটা সময়ে চুটিয়ে মূল ধারার ছবিতে অভিনয় করেছেন স্বস্তিকা। স্বস্তিকা-জিৎ জুটি নজর কেড়েছিল দর্শকের। কিন্তু ধীরে ধীরে নিজের কাজের ধারা বদলেছেন অভিনেত্রী। এত বছর পরে এখনও যে সেই মুহূর্তগুলো তাঁকে টানে, বুঝিয়ে দিল নায়িকার কথাই।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Swastika Mukherjee Tollywood News
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy