Advertisement
E-Paper

দক্ষিণী অভিনেতা অজিতের পরিবারে শোকের ছায়া, কাছের মানুষকে হারিয়ে ভেঙে পড়েছেন নায়ক

মায়ের মৃত্যুসংবাদ পেয়ে দ্রুত চেন্নাইয়ে ফেরার ব্যবস্থা করেন অভিনেতা অজিত কুমার। অভিনেতার মায়ের মৃত্যুতে শোকস্তব্ধ চলচ্চিত্রমহলও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১২:২১
মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেতা অজিত।

মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেতা অজিত। ছবি: সংগৃহীত।

প্রয়াত দক্ষিণী অভিনেতা অজিত কুমারের মা মোহিনী মণি। শনিবার, ৩০ মে সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর। বয়সজনিত সমস্যায় দীর্ঘদিন ভুগছিলেন। এই খবর প্রকাশ্যে আসার পরে শোকস্তব্ধ অভিনেতার ঘনিষ্ঠজনেরা।

শোনা গিয়েছে, ওই সময়ে চেন্নাইয়ে ছিলেন না অজিত। মায়ের মৃত্যুসংবাদ পাওয়ার পর অজিত কুমার দ্রুত চেন্নাইয়ে ফেরার ব্যবস্থা করেন। সে সময়ে তিনি ব্যক্তিগত ও পেশাগত কাজে দুবাইয়ে ছিলেন বলে খবর।

মোহিনী মণির প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে উপচে পড়েছে শোকবার্তা। চলচ্চিত্রজগতের বিশিষ্ট ব্যক্তিত্ব থেকে শুরু করে ভক্ত-অনুরাগীরা গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিনও এক্স হ্যান্ডেলে একটি আবেগঘন শোকবার্তা প্রকাশ করেন। তিনি লেখেন, “আমার প্রিয় ভাই অজিত কুমারের মা শ্রীমতি মোহিনী মণির মৃত্যুসংবাদে আমি গভীর ভাবে মর্মাহত। যিনি তাঁকে জন্ম দিয়েছেন এবং জীবনের সাফল্যের প্রতিটি মুহূর্ত দেখে আনন্দ পেয়েছেন, সেই মাকে হারানোর শোক ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মায়ের সঙ্গে কাটানো সুন্দর স্মৃতিগুলোই এই কঠিন সময়ে তাঁকে শক্তি জোগাক। অজিত কুমার ও তাঁর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা রইল।”

উল্লেখ্য, ব্যক্তিগত জীবন সবসময়েই ক্যামেরার আড়ালে রাখতে পছন্দ করেন অজিত কুমার। পরিবারের বিষয়ে তিনি খুব কমই প্রকাশ্যে কথা বলেন। এই ঘটনার পরেও অভিনেতা চুপ।

Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy