Advertisement
E-Paper

‘এর চেয়ে ভাল জীবন থেকে চলে যাক,’ বীর পাহাড়িয়ার সঙ্গে প্রেমে ইতি? মুখ খুললেন তারা

এপি ঢিল্লোঁর অনুষ্ঠানের পরে কটাক্ষের মুখে পড়েছিলেন তারা। নিন্দকেরা দাবি করেছিলেন, এপিকে চুমু খেতে দিয়ে প্রকাশ্যে প্রেমিকের সঙ্গে ‘প্রতারণা’ করেছেন তিনি। অবশেষে বীরের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৩
বীরের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা।

বীরের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা। ছবি: সংগৃহীত।

এপি ঢিল্লোঁর অনুষ্ঠান থেকে সমস্যার সূত্রপাত। মঞ্চে প্রকাশ্যে তারা সুতারিয়ার গালে চুম্বন করেছিলেন পঞ্জাবি গায়ক। দর্শকের সঙ্গে তা দাঁড়িয়ে দেখেন তারার প্রেমিক বীর পাহাড়িয়া। নিন্দকেরা বলেছিলেন, ‘বিচ্ছেদ ঘনিয়ে আসছে’। যদিও সে দিন হাতে হাত রেখেই অনুষ্ঠান থেকে বেরিয়েছিলেন তারা-বীর। তবে শেষমেশ বোধহয় সেই জল্পনাই সত্যি হল। বীরের জন্মদিনে অনুপস্থিত তারা। এ বার মুখ খুললেন অভিনেত্রী।

এপি ঢিল্লোঁর অনুষ্ঠানের পরে কটাক্ষের মুখে পড়েছিলেন তারা। নিন্দকেরা দাবি করেছিলেন, এপিকে চুমু খেতে দিয়ে প্রকাশ্যে প্রেমিকের সঙ্গে ‘প্রতারণা’ করেছেন তিনি। তার পরে দীর্ঘ বিবৃতিতে তারা জানিয়েছিলেন, তাঁর ও বীরের সম্পর্কে এ সব ঘটনা ও মন্তব্য প্রভাব ফেলতে পারবে না। কিন্তু কয়েক দিনের মধ্যেই বদলে যায় সব সমীকরণ। কৃতি সেননের বোন নূপুর সেননের বিয়েতেও একা উপস্থিত ছিলেন বীর। দেখা যায়নি তারাকে। এমনকি বীরের জন্মদিনেও দেখা যায়নি বান্ধবী তারাকে।

সম্প্রতি সরাসরি কোনও মন্তব্য না করলেও, নিজের ব্যক্তিগত জীবনে সুখ-শান্তি প্রসঙ্গে তারা বলেন, ‘‘নিজের জীবনে শান্তি কী ভাবে সুরক্ষিত করতে হবে, তা শিখে গিয়েছি। কর্মজীবনে অনেক গুরুত্বপূর্ণ সময়ে অনেক কিছু ছেড়ে বেরিয়ে এসেছি। কাজ পাওয়ার থেকে মূল্যবোধ অনেক গুরুত্বপূর্ণ। বহু কাজ ছেড়েছি সেগুলো মনের মতো হয়নি বলে। নিজেকে হারিয়ে ফেলার তুলনায় কাজ ছাড়তে পছন্দ করব।’’

Tara Sutaria Veer Pahariya Bollywood Actress Bollywood News
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy