Advertisement
E-Paper

রক্তারক্তি, উদ্দাম যৌনতা ও উগ্র পৌরুষ! ঝলকে নারীর ঠাঁই শুধুই যশের শয্যায়, ফের বিতর্কে ‘টক্সিক’?

‘টক্সিক’ ছবিতে রয়েছে একাধিক নারী চরিত্র। নয়নতারা, কিয়ারা আডবাণী, তারা সুতারিয়া-সহ একাধিক নারী চরিত্রের ‘ফার্স্ট লুক’ ভাগ করে নিয়েছিলেন পরিচালক। কিন্তু ছবির এই ঝলকে কোথাও নেই তাঁরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৯
‘টক্সিক’ নিয়ে ফের বিতর্ক!

‘টক্সিক’ নিয়ে ফের বিতর্ক! ছবি: সংগৃহীত।

যশের ছবি ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্‌স’-এর প্রথম ঝলক নিয়েই বিতর্ক হয়েছে বিস্তর। এ বার মুক্তি পেল দ্বিতীয় ঝলক। হিংসা, রক্তারক্তি ও উদ্দাম যৌনতার দৃশ্য ধরা পড়ল পরতে পরতে। নতুন ঝলক নিয়েও কি বিতর্কে দক্ষিণী তারকার এই ছবি?

আবার উগ্র পৌরুষ প্রদর্শনের অভিযোগ উঠল এই ছবির বিরুদ্ধে। ‘টক্সিক’ ছবিতে রয়েছে একাধিক নারী চরিত্র। নয়নতারা, কিয়ারা আডবাণী, তারা সুতারিয়া-সহ একাধিক নারী চরিত্রের ‘ফার্স্ট লুক’ ভাগ করে নিয়েছিলেন পরিচালক। কিন্তু ছবির এই ঝলকে কোথাও নেই তাঁরা। ঝলকের কেন্দ্রে শুধুই যশ। তিনি কখনও রাগে হুঙ্কার দিচ্ছেন। ধূমপান করছেন। কখনও শয্যাসঙ্গিনীর সঙ্গে সঙ্গম করছেন, কখনও আবার হত্যালীলা চালাচ্ছেন। আবার তিনিই অন্যদের সুষ্ঠু আচরণ করার পরামর্শ দিচ্ছেন! ঝলকে নেই কোনও নারীচরিত্র। মাঝে মধ্যে নারীদের দেখা গেলেও, তাঁদের ঠাঁই কেবলই যশের শয্যায়।

ছবির পরিচালক গীতু মোহনদাস। প্রশ্ন উঠছে, নিজে মহিলা হয়েও কী ভাবে এমন উগ্র পৌরুষের প্রচার করছেন উনি? এই একই প্রশ্ন উঠেছিল প্রথম ঝলকমুক্তির পরেও। এক নেটাগরিক কটাক্ষ করে লিখেছিলেন, “গাড়ির মধ্যে এক নারীর সঙ্গে সঙ্গম করতে করতে লড়াইয়ে নামছেন নায়ক। সঙ্গমের ফলে তিনি যেন আরও শক্তিশালী। তবে নারীর ভূমিকা ওইটুকুই। মহিলা হয়ে মহিলাদের ভাল ভাবেই প্রদর্শন করছেন নিজের ছবিতে!”

তবে গীতু এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ছবির নারী চরিত্রদের বড় ভূমিকা রয়েছে। তা ক্রমশ প্রকাশ্য। কিয়ারা, তারা, নয়নতারা ছাড়াও অভিনয় করেছেন হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত, নওয়াজ়উদ্দীন সিদ্দীকী।

Toxic Yash
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy