Advertisement
E-Paper

Sumona Chakravarti: করোনা আক্রান্ত সুমনা চক্রবর্তী, বাড়িতেই নিভৃতবাসে বঙ্গতনয়া

আপাতত সব কাজ, ব্যস্ততা ভুলে চার দেওয়ালে ঘেরাটোপে বন্দি থাকতে হবে তাঁকে। 

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২২ ১৯:৫২
কোভিড আক্রান্ত সুমনা।

কোভিড আক্রান্ত সুমনা।

করোনা আক্রান্ত বঙ্গতনয়া সুমনা চক্রবর্তী। ‘দ্য কপিল শর্মা শো’-খ্যাত অভিনেত্রী নিজেই জানিয়েছেন সে কথা।

ইনস্টাগ্রামে সুমনা লিখেছেন, ‘আমি কোভিড পজিটিভ। আমার মৃদু কিছু উপসর্গ রয়েছে। বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। গত সপ্তাহে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, দয়া করে তাঁরা করোনা পরীক্ষা করান। ধন্যবাদ।’

বছরের শুরুতেই বাইরে পিকনিক করার ছবি দিয়েছিলেন সুমনা। লিখেছিলেন, ‘২০২২ শুরু করা যাক।’ কিন্তু আপাতত সব কাজ, ব্যস্ততা ভুলে চার দেওয়ালের ঘেরাটোপে বন্দি থাকতে হবে তাঁকে।

সুমনার ইনস্টাগ্রাম স্টোরি।

সুমনার ইনস্টাগ্রাম স্টোরি।

করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে বলিউডে। সোমবার একতা কপূর এবং সস্ত্রীক জন আব্রাহামের কোভিড আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। এ ছাড়াও নোরা ফতেহি, ম্রুনাল ঠাকুরের মতো অভিনেত্রীদের শরীরেও বাসা বেঁধেছে এই মারণভাইরাস। দিন কয়েক আগে করোনার কবলে পড়েছিলেন করিনা কপূর খানও। তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ। আক্রান্তদের তালিকায় রয়েছেন অর্জুন কপূর, অংশুলা কপূর এবং রিয়া কপূরদের মতো তারকারা।

Sumona Chakravarti Actress Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy