Advertisement
E-Paper

Lata Mangeshkar Death: তাঁর নামে সুগন্ধী থেকে কত রোজগার লতার, জানেন জবাবে কী বলেছিলেন গায়িকা?

কিংবদন্তি শিল্পীর নামে সদ্য ঘোষণা হয়েছে সুগন্ধী ব্র্যান্ড ‘লতা’। সেই সুগন্ধীর আনুষ্ঠানিক উদ্বোধনে প্রশ্নটা করেই ফেললেন এক অতি-কৌতুহলী!

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২২ ২০:০৭
প্রশ্নকর্তাকেই চমকে দিয়েছিলেন লতা!

প্রশ্নকর্তাকেই চমকে দিয়েছিলেন লতা!

খ্যাতনামীর নামে সুগন্ধী। তার থেকে কত রোজগার হয় তাঁর নিজের? তারকাদের নিয়ে এমন কৌতুহল লেগেই থাকে! জানেন কি এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল খোদ লতা মঙ্গেশকরকেও? শুধু তাই নয়, যে জবাব তিনি দিয়েছিলেন, তাতে মুখে কুলুপ আঁটতে হয়েছিল প্রশ্নকর্তাকেই!

১৯৯৯ সাল। কিংবদন্তি শিল্পীর নামে সদ্য ঘোষণা হয়েছে সুগন্ধী ব্র্যান্ড ‘লতা’। থানের এক সংস্থার সেই সুগন্ধীর আনুষ্ঠানিক উদ্বোধনে কিন্তু কিন্তু করেও প্রশ্নটা করেই ফেললেন এক অতি-কৌতুহলী! উঠে দাঁড়িয়ে লতাকে প্রশ্ন করলেন, “শাহরুখের নামেও সুগন্ধী রয়েছে। তিনি বলেছেন এর থেকে তাঁর কত টাকা আয়। আপনার নামে সুগন্ধীর জন্য কত টাকা পাচ্ছেন, জানতে পারি?”

লতা প্রথমে সবিনয়ে বলেন, এই টাকাপয়সার বিষয়টি তাঁর জানা নেই এখনও। প্রশ্নের উত্তরের জন্য নিজেই সটান মাইক ধরিয়ে দেন পাশে বসা সংস্থার চেয়ারম্যানের হাতে। চেয়ারম্যান মাইক গছিয়ে দেন সংস্থার এমডি-র হাতে। দু’জনেই তখন পুরোদস্তুর অপ্রস্তুত। আমতা আমতা করে কোনও রকমে জবাব দেন, এই উদ্যোগের আর্থিক দিক নিয়ে এখনও আলোচনা এখনও চূড়ান্ত হয়নি।

গোটা হলঘর নিশ্চুপ। প্রশ্নকর্তা তখনও দাঁড়িয়ে। এই পরিস্থিতিতে হাল ধরেন লতা নিজেই! মিষ্টি হেসে বলেন, “আপনি তো আমাকে দিদি বলে ডাকলেন। আপনি আমার ছোট ভাইয়ের মতো। বড় দিদি যদি আর একটু বেশি টাকা রোজগার করেন, আপনি খুশি হবেন না?”

এ বার প্রশ্নকর্তার কিংকর্তব্যবিমূঢ় হওয়ার পালা! এত বড় মাপের এক শিল্পীর এমন সহজ সরল উত্তরের পরে আর কথা জোগায়নি তাঁর মুখে!

lata mangeshkar perfume throwback
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy