Advertisement
E-Paper

ঝড়ঝাপটা পেরিয়ে একসঙ্গে যশ-নুসরত, সঙ্গিনীর জন্মদিনে বিশেষ বার্তা অভিনেতার

প্রিয়তমার জন্মদিন বলে কথা। এই বিশেষ দিনে নুসরতের জন্য যশের তরফে রইল বিশেষ বার্তা। কী বললেন নায়ক?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৩ ১৬:০৫
নুসরতের জন্মদিন ঘটা করে উদ্‌যাপন করলেন যশ।

নুসরতের জন্মদিন ঘটা করে উদ্‌যাপন করলেন যশ। ছবি: সংগৃহীত

৮ জানুয়ারি রবিবার নুসরত জাহানের জন্মদিন। মধ্যরাত থেকেই শুরু হয়ে গিয়েছে উদ্‌যাপন। কেক কাটা, হুল্লোড়, চোখ বাঁধা সবই হল। অভিনেত্রীর জন্য হ্যারি পটার থিমের বিশেষ কেকের বন্দোবস্ত করেন যশ দাশগুপ্ত। বিগত কয়েক বছর কেটেছে ঝড় ঝাপটার মধ্যে দিয়ে। অতীত ভুলে যশকে নিয়ে সংসার পেতেছেন নুসরত। ছেলে ঈশান ও যশের সঙ্গে সুখী গৃহকোণ সাজিয়েছেন অভিনেত্রী। প্রিয়তমার জন্মদিন বলে কথা। এই বিশেষ দিনে নুসরতের জন্য যশের তরফে রইল বিশেষ বার্তা।

সঙ্গিনীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যশ লেখেন, ‘‘আগামী দিনগুলো তোমার হাসির মতোই রোদ ঝলমলে হোক। ঠিক তোমার চোখের মতোই উজ্জ্বল হোক। তোমার মতোই সুন্দর হয়ে উঠুক। খুব ভাল কাটুক তোমার জন্মদিন।’’ এমন বার্তা পেয়ে পাল্টা নুসরত লেখেন, ‘‘আমি তোমাকে ভালবাসি।’’

জন্মদিনে একাধিক উপহারে ভরেছে নুসরতের ঘর। অন্য দিকে জন্মদিনে উপহার পাঠিয়ে অভিনেত্রীর রিলে জায়গা করে নিয়েছেন শ্রাবন্তীর প্রাক্তন প্রেমিক অভিরূপ নাগ চৌধুরী। তাঁর তরফে এসেছে ফ্রুট কেক। তাঁকে ধন্যবাদ জানিয়েছেন নুসরত।

প্রায় বছর পেরিয়েছে, নুসরতকে কোনও ছবিতে দেখা যায়নি। গত বছর ‘স্বস্তিক সংকেত’ ছবিতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘জয়কালী কলকাত্তাওয়ালি’। অনুরাগীদের আশা, খুব তাড়াতাড়ি নতুন ছবির ঘোষণা করবেন অভিনেত্রী।

Nusrat Jahan Yash Dasgupta Tollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy